বিছমিল্লাহির রাহমানির রাহীম
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَوْفُوا۟ بِٱلْعُقُودِ ۚ হে বিশ্বাসীগণ তোমরা সততার সাথে চুক্তিনামা মেনে চল, ওয়াদা পালন কর। ( সূরা মায়েদা-১)
আমরা নিম্নোক্ত কয়েকজন সমমনা, সহকর্মীবৃন্দ দীর্ঘদিন যাবৎ যৌথ উদ্যোগে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। যার ফলশ্রুতিতে নিজেদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধের এক অনন্য নজির স্থাপিত হয়। এই প্রেক্ষিতে আমরা এক টুকরো নিষ্কন্টক জমি ক্রয় করে একটি যৌথ বাড়ি নির্মাণ করে একসাথে বসবাস করার সিদ্ধান্তে উপনীত হই। এই সিদ্ধান্তের ফলস্বরূপ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে “United River View” নামক যৌথ বাড়ি নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিই। কোন ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয় নি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সকলে মিলেমিশে একটি সুন্দর মনোরম পরিবেশে পরিবার পরিজন নিয়ে মানবিকতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে শান্তিপূর্ণ সহবস্থান করা এবং পাশাপাশি আরো নানামুখী সমাজসেবা মূলক কর্মকান্ড গ্রহণ করা।