লার্ভাগুলো একটি প্লাস্টিক বক্স বা গামলাতে রাখুন। বক্স টি থেকে যেন লার্ভাগুলো বের হতে না পারে এবং লার্ভার সংখ্যার উপর নির্ভর করে বক্সের আকার ছোট বা বড় নিন।
বক্সে ১-২ ইঞ্চি গমের ভুসি বিছিয়ে দিন। এগুলো তে লার্ভা থাকবে এবং সেই সাথে এগুলো তারা খাবার হিসেবে গ্রহন করবে। ভুসি যথাসম্ভব শুষ্ক এবং আর্দ্রতা মুক্ত রাখুন
অন্যান্য প্রাণীদের মতোই লার্ভারও বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। আর এই পানি তারা পেয়ে থাকে কাঁচা সবজি (যেমন: কাঁচা পেঁপে, আলু, গাজর, কাঁচা কুমড়া ইত্যাদি) থেকে। এগুলো কে চাক চাক বা পাতলা পাতলা করে কেটে লার্ভা কে নিয়মিত খেতে দিন। লার্ভার সংখ্যার উপর খেয়াল রেখে কম-বেশি দিবেন এবং প্রতিবার খাদ্য দেওয়ার আগে অবশ্যই আগের দিনের খাবার গুলো সরিয়ে নেবেন নাহলে বেডিংয়ে ছত্রাক হতে পারে।
লার্ভাগুলো কে আলো এবং তাপ থেকে দূরে অন্ধকার ও শুষ্ক পরিবেশে রাখুন। এবং নিয়মিত দেখাশোনা করুন।
পরিপূর্ণ উপযুক্ত লার্ভা নির্বাচন।
মাদার তৈরি করার জন্য অন্তত ৩মাস+ বয়সী পূর্ণবয়স্ক এবং ভালো সাইজের লার্ভা নির্বাচন করুন। লার্ভা গুলো যেনো সুস্থ ও চঞ্চল থাকে।
লার্ভাদের একলা রাখা (Separation)
সুপারওয়ার্ম একসাথে থাকলে মাদার হয় না, তাই বাছায়কৃত লার্ভা কে আলাদা ছোট কাপে এককভাবে রাখতে হবে।
পিউপাতে রূপান্তর (Pupation)
প্রায় ২ সপ্তাহ পর লার্ভাটি চলাচল বন্ধ করে পিউপাতে রূপান্তরিত হবে। এই সময় ছোট কাপটি নারাচাড়া করবেন না।
পিউপা থেকে বিটল পোকা হওয়া।
আরও ১ সপ্তাহ পর পিউপাটি ধীরে ধীরে কালো বা গাঢ় বাদামী রঙের বিটলে পরিণত হবে। বিটলটি বের হওয়ার পর প্রথম কয়েকদিন তার শরীর নরম থাকবে।
মাদার বিটল রাখার স্থান
বিটলগুলোর শরীররে শক্ত হলে (প্রায় ৩/৪ দিন পর) তাদের একটি বড় বক্সে (ভুসি,সবজী স্লাইস এবং জন্য একট মোটা কাগজ সহ) স্থানান্তর করুন। এখানেই তারা ডিম দিবে এবং নতুন লার্ভা তৈরি হবে।
ডিম বা লার্ভা সংগ্রহ (হারভেস্টিং)
বিটল পোকা প্রতি ৭-১০ দিনের মধ্যে ওদের কে যে বক্সে ভুসি দিয়ে রাখা হয় সেই বক্সে ডিম দেয়। প্রতি ১০ দিন পরপর পুরাতন বক্স থেকে মাদার গুলো কে সরিয়ে নতুন বক্সে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে পুরাতন বক্সের ভুসি গুলোতে যাতে বেশি নাড়াচাড়া না হয়।