থাকার ব্যবস্থা (Setup)
প্রথমেই একটি প্লাস্টিকের ট্রে বা বক্স নিন। নিচে ১-২ ইঞ্চি পুরু করে গমের ভূষি বিছিয়ে দিন। এটাই বিটলদের খাবার এবং থাকার জায়গা। এবার আপনার কেনা মাদার বিটলগুলো সেখানে ছেড়ে দিন।
আদ্রতা ও পানির উৎস।
বিটলরা সরাসরি পানি খায় না। তাদের শরীরে পানির চাহিদা মেটাতে ভূষির ওপর কয়েক টুকরো আলু, মিষ্টি কুমড়া বা গাজর দিন। খেয়াল রাখবেন যেন সবজিগুলো সরাসরি ভূষিতে ভিজে পচন না ধরায়।
ডিম পাড়ার সময়
বক্সটি একটু অন্ধকার এবং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। মাদার বিটলগুলো ভূষির গভীরে ডিম পাড়বে। সাধারণত ২-৩ সপ্তাহ পর পর বিটলগুলোকে অন্য একটি নতুন ট্রে-তে (একইভাবে ভূষি দিয়ে) সরিয়ে নিন। এতে ডিমগুলো নিরাপদ থাকবে।
ডিম ফুটে বাচ্চা বের হওয়া
আগের ট্রে-তে থাকা ডিমগুলো থেকে ১০-১৫ দিনের মধ্যে ছোট ছোট মিলওয়ার্ম বের হতে শুরু করবে। এগুলো শুরুতে এতই ছোট থাকে যে খালি চোখে দেখা কঠিন হতে পারে। এই সময় তাদের বিরক্ত করবেন না।
ধাপ-৫ : সংগ্রহ ও ব্যবহার
যখন মিলওয়ার্মগুলো ৪ নাম্বার ধাপে মিলওয়ার্ম হওয়ার পর সবজী কেটে দিয়ে খাইয়ে লার্ভার যত্ন নিয়ে বড় করবেন।যখন ১ ইঞ্চি বা তার চেয়ে বড় হবে, তখন চালনি দিয়ে চেলে আপনি আপনার পোষা প্রাণীকে খাওয়ানোর জন্য সংগ্রহ করতে পারেন।