সঠিক পাত্র নির্বাচন
এমন প্লাস্টিকের পাত্র বা কাঁচের একুরিয়াম ব্যবহার করুন যার দেওয়াল বা সাইড গুলো পিচ্চিল হতে হবে এবং পাত্রটি ১২-১৫ ইঞ্চি গভীর হলে ভালো হয় যাতে তারা লাফিয়ে বের হতে না পারে। আর উপরে অরে অবশ্যই ছিদ্র যুক্ত নেট অথবা ঢাকনা থাকতে হবে।
থাকার জায়গা
ক্রিকেটস রা অন্ধকারে লুকিয়ে থাকতে পছন্দ করে। তাই পাত্রের ভেতর খোলা ডিমের কার্টন (Egg tray) খাড়া করে সাজিয়ে দিন। এতে তারা অনেক জায়গা পায় এবং একে অপরের সাথে মারামারি কম করে।
খাবার
শুকনা খাবার: এদের প্রধান খাবার হিসেবে গমের ভুসি, মুরগির ফিড (গুঁড়ো করা) দিতে পারেন। খাবারগুলো একটি ছোট অগভীর ঢাকনা বা পাত্রে রাখুন যাতে ভুসি সারা ঘরে ছড়িয়ে না পড়ে।
পানির উৎস
সবজী খায় তারা পানির উৎস হিসাবে তাই গাজর, পেঁপে বা মিষ্টি কুমড়ার টুকরো দিতে পারেন, যা থেকে তারা পানি পায়। সতর্কতা: সরাসরি পাত্রে পানি দেবেন না, কারণ ক্রিকেটস খুব সহজেই পানিতে ডুবে মারা যায়। যদি পানি দিতেই হয়, তবে ছোট একটি পাত্রে তুলা ভিজিয়ে রাখতে পারেন যাতে তারা শুধু তুলা থেকে পানি শুষে নিতে পারে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা।
★পাত্র সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। আর্দ্রতা বেশি হলে ফাঙ্গাস হতে পারে।
★মৃত ক্রিকেটস বা পচে যাওয়া সবজি প্রতিদিন সরিয়ে ফেলবেন।