অনলাইন ডেস্ক
প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস প্রতিবেদক | SNN News BD
সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত নড়াইল জেলার শিক্ষার্থীদের সামাজিক ও কল্যাণমূলক সংগঠন 'চিত্রা-তিতুমীর কলেজস্থ নড়াইল জেলা ছাত্রকল্যাণ পরিষদ'-এর নতুন পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ (২০২৬-২৭) ঘোষণা করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরে আগামী ১ বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিরহাজুল হক মিজান।
উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী পরিষদের তালিকা:
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন এম. এ. রহিম শেখ। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা হলেন—হুমায়ুন কবির (ডাবলু), মোঃ নাজমুল হাসান কাইফ, মেহেদী হাসান রনি, সরদার মোহাম্মদ আশিক এবং শিকদার রিয়াজুল ইসলাম।
কার্যকারী পরিষদের গুরুত্বপূর্ণ পদসমূহ:
সিনিয়র সহ-সভাপতি: এস.এম. মিরাজুল কামাল
সহ-সভাপতি: মোঃ রাকেশ শেখ, ফারহান তানভীর, মোঃ মাসুদ রানা
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: উৎসব দাস
যুগ্ম সাধারণ সম্পাদক: রায়হান সাকিব
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তিতুমীর কলেজে নড়াইল থেকে আসা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকা, শিক্ষা ও ভ্রাতৃত্বের মেলবন্ধন সুদৃঢ় করাই হবে তাদের প্রধান লক্ষ্য।