আলহামদুলিল্লাহ্, আপনাদের সবার দোয়ায় এবং আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের প্রথম ইভেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি…আমরা আজকে 40 টি শিশুর মাঝে বস্ত্র বিতরণ করেছি… আগামী ইভেন্ট থেকে আরো বেশি শিশুর মুখে হাসি ফুটাতে পারবো এই আশা ব্যক্ত করি … যারা এই আয়োজনে আমাদের পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ
ইচ্ছে পূরণ -
ছেলেটির নাম রাসেল। মানিকদি-ভাষানটেক রুটের লেগুনার হেলপার সে । কথা বলে জানতে পারি ওর বাবা ভ্যানে করে মৌসুমি ফলের ব্যবসা করে এবং ওর মা মানুষের বাসার আনুষংগিক কাজে সহায়তার কাজ করে থাকেন এবং ওর ছোট একটি ভাই ও আছে । পড়াশোনা করার ইচ্ছা আছে তবে সুযোগ নেই । ওকে ইসিবি দাড়িয়ে থাকতে দেখি আমরা এবং ওর ইচ্ছে পূরণের সিদ্ধান্ত নেই। কাছে গিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। প্রথমে ইতস্তত বোধ করলেও একটি আইস্ক্রিম পাওয়ার পর সে স্বাভাবিক হয় এবং তখন তার ইচ্ছার কথা প্রশ্ন করি, তার আত্মসম্মানবোধ আসলেই অবাক করার মত । শত চেষ্টা করেও তার কোন ইচ্ছার কথা আমরা জানতে পারি নি এবং আমাদের দেয়া সকল প্রস্তাবও সে হাসিমুখে নাকচ করে দিয়েছে, ব্যর্থ হয়ে আমরা অবশেষে তাকে নিয়ে একটি দোকানে যাই এবং তাকে প্রশ্ন করি কোনটা ভাল লাগে? এভাবে কিছু কেনাকাটা করে দেই তাকে যদিও সে তার স্থান থেকে কোনকিছুই নিতে রাজি হয় নি, অনেক কষ্টে পরে তাকে বুঝিয়ে সব কিছু দেয়া হয়েছে এবং শর্ত দেয়া হয়েছে মন দিয়ে পড়াশোনা করতে হবে । আমদের চেষ্টা ছিল রাসেল এর বাসা গিয়ে তার পড়ালেখা নিয়ে তার পরিবার এর সাথে কথা বলবো কিন্তু রাসেল তা চাইনি। কিন্তু কথা দিয়েছে তাকে স্কুলে ভর্তি না করলে সে আমাদের জানাবে। দিন শেষ এ একটাই চাওয়া রাসেল এবং রাসেল এর মত সুবিধা বঞ্চিতদের সাহায্য করা ।
রাসেলের মুখের হাসি এবং নতুন কিছু পাওয়ার আনন্দে উজ্জ্বল হওয়া মুখ এ আমাদের পাওয়া । দোয়া করবেন এরকম কাজ যেন ভবিষ্যতে আরও বেশি বেশি করতে পারি।ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
Team
Mukto Karagar.