১৯ সে ফাল্গুন ১৪৩২ ( ইংরেজী ৪ ই মার্চ ২০২৬ ) শ্রী শ্রী রাধাগোপীনাথের নবনির্মিত দেবালয়ে নবকলেবরে অভিষেক সম্পন্ন হল ।
শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির
- ১৯ সে ফাল্গুন ১৪৩২ ( ইংরেজী ৪ ই মার্চ ২০২৬ ) শ্রী শ্রী রাধাগোপীনাথের নবনির্মিত দেবালয়ে নবকলেবরে অভিষেক সম্পন্ন হল ।
- জয় শ্রী শ্রী রাধা গোপীনাথ ।
শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির
ইতিহাস :
শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের ফলে দেশে নবজাগরণের সৃষ্টি হয় । তার ফলে সনাতন ধর্মের সংস্কৃতির সম্প্রসারন ঘটে । তার শিষ্য সম্প্রদায় বহুস্থানে ধর্মচর্চার কেন্দ্র স্থাপন করেন । আজ থেকে প্রায় আনুমানিক ৫০০ ( ১৫৩২-৪০ খৃস্টাব্দ আনুমানিক ) বছর আগে তার শ্রেষ্ঠ শিষ্য শ্রীল সনাতন গোস্বামীর মন্ত্র শিষ্য প্রভুপাদ কৃষ্ণমিশ্র গোস্বামীজীর একান্ত প্রচেষ্টায় মাড়গ্রামের শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরের শুভ সূচনা হয়। তিনি বৃন্দাবন থেকে তিনটি শালগ্রাম শিলা ও রাধাকুন্ড , শ্যামকুন্ডের জল নিয়ে আসেন । তারপর কালক্রমে তিনটি দারুমূর্তি শ্রী শ্রী গোপীনাথ , রাধারানী ও ললিতা স্থাপন করেন । মন্দিরের ঠিক পাশেই রাধাকুণ্ড নামে খনন করেন একটি জলাশয়।
স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু এই মন্দিরে দুদিন অবস্থান করেন । তাঁর শ্রীচরণ ধূলিধন্য স্থানটি এবং যে পাত্রে তিনি প্রসাদ সেবা করেছিলেন সেটি এখনও সংরক্ষিত আছে ।
পুনঃ নির্মাণ:
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর স্বর্গীয় যদুনন্দন গোস্বামীর হাত ধরে তৎকালীন লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায় মহাশয়ের সহয়তায় এই মন্দির পুনঃ নির্মাণ করা হয় এবং পরোটা ও গুরুলিয়ার জমিদাররা কিছু ভুমি দান করেন ।
প্রসাদ :
শ্রী শ্রী রাধাগোপীনাথের বিগত ৫০০ বছর ধরে নিত্য সেবা ও ভোগরাগাদি নিয়মিত সুসম্পন্ন হয় । প্রত্যহ প্রভুর গাত্রোস্থান ও স্নানাদির পর বাল্যভোগ ও মধ্যাহ্নে অন্নভোগ নিবেদন করা হয় । মধ্যাহ্নভোগে প্রতিদিন কমপক্ষে ১১ সের আতপ অন্ন , পঞ্চব্যাঞ্জন , শাক , ভাজা , দুইপ্রকার অম্বল ও পরমান্ন সহযোগে নিবেদন করা হয় । কমপক্ষে ৫০ জন ভক্ত প্রতিদিন মহাপ্রসাদ দর্শন করে থাকেন । সন্ধ্যাকালে শ্রী শ্রী রাধাগোপীনাথের সন্ধ্যারতি ও শীতল ভোগ নিবেদন করা হয় । তারপর শ্রী হরিণাম সংকীর্ত্তন পরিবেশিত হয় ও সবশেষে প্রভুকে মন্ত্রশয়ান দেওয়া হয় ।
উৎসব :
বৎসরের বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয় । তারমধ্যে বিশেষ উল্লেখযোগ্য শ্রী সনাতন গোস্বামীর মহোৎসব , জন্মাষ্ঠমী , রাধাষ্ঠমী , নবান্ন ও দোল উৎসব । দোল উৎসবে চারদিন ব্যাপী নাম সংকীর্ত্তন ও খ্যাতনামা কীর্তনীয়া দের কীর্তন পরিবেশন করা হয় ।
প্রকাশনা :
(১) সাবিত্রী প্রসাদ গুপ্ত রচিত মুর্শিদাবাদের বৈষ্ণব জনপদ ও মন্দির সংক্রান্ত বিষয়ক পুস্তক " নমামি " তে প্রকাশিত শ্রীপাট মাড়গ্রাম শ্রী শ্রী রাধাগোপীনাথের মন্দির সম্পর্কে দু - চার কথা জানতে নিচে ক্লিক করুন ।
(২) বাংলায় প্রচারপত্র পেতে এখানে ক্লিক করুন ।
সংস্কার :
১৯ সে ফাল্গুন ১৪৩২ ( ইংরেজী ৪ ই মার্চ ২০২৬ ) শ্রী শ্রী রাধাগোপীনাথের নবনির্মিত দেবালয়ে নবকলেবরে অভিষেক সম্পন্ন হল । গত ১৩ই জানুয়ারী ২০২৪, সবার উপস্থিতিতে একটা স্থির সিদ্ধান্ত হয় যে এই মন্দির পুনঃ নির্মাণ করা হবে। সেই অনুযায়ী মাঘ মাসের ২ তারিখে এটা ভাঙ্গা হয় । আপনাদের সকল ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ও শ্রী শ্রী রাধাগোপীনাথের আশির্বাদে এই কাজ সম্পন্ন হয়েছে । এখনও নাটমন্দির ও ভোগমন্দির এর কাজ বাকী আছে । সমস্ত কাজ সম্পন্ন করতে আপনাদের একই রকম সহযোগীতা আশা রাখি ।
বার্তা :
আসুন ,আমরা সবাই মিলে এই কাজের দেখভাল করি । আপনি এবং আপনার মেধা, শ্রম, শুভচিন্তা , অভিজ্ঞতা , শুভেচ্ছা সবকিছুই এই সংকল্পের মুলধন । এই মহতী উদ্যোগের সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত হতে অনুরোধ করছি । জয় শ্রী রাধা গোপীনাথ ।
কৃতজ্ঞতা :
কোনো ভক্ত নূন্যতম ১০,০০০ /- টাকা অনুদান করলে , পাথরের ফলকে দাতার নাম উল্লেখ করা হবে ।
যোগাযোগ
গ্রাম + পোঃ - মাড়গ্রাম , থানা - খড়গ্রাম , জেলা - মুর্শিদাবাদ , পিন - ৭৪২১৪৭
ইমেল: margramgopinath@gmail.com
SREE SREE RADHA GOPINATH JIU TEMPLE
History:
The advent of Lord Sriman Mahaprabhu brought about a wave of renaissance in the country. This led to the spread and expansion of the traditional Santana religion and culture. His clan of followers established centres of religious learning and awareness at various places.
Approximately about 500 years (in the year 1532-40 approximately) ago, primarily due to the efforts of Prabhupada Krishna Mishra Goswamiji, who was the ardent follower of Lord Mahaprabhu's principle disciple Sril Santana Goswami, the Radha Gopinath Temple of Margram had an auspicious beginning.
He brought three Salgram Shilas, the sacred stones from Brindaban and also brought the holy waters from the sacred wells of Radhakunda and Shyamkundu.
With the passage of time, he established the three wooden idols of Lord Sri Sri Gopinath, Radha Rani and Lalita. Also, a pool named Radha Kundu was dug beside the temple.
Lord Nityananda Mahaprabhu himself resided at this temple for two days. The place which was blessed by his holy footsteps and the vessel on which he was served the holy Prasad has still been preserved in proper condition.
Foundation:
After the passage of a long period of time, primarily with the efforts of Late Lord Jadunandan Goswami and with the contribution of the then ruler of Lalgola Lordship Jogindra Narayan Ray, this temple was rebuilt. And other landowners of Parota and Gurulia (in Murshidabad district, West Bengal) offered few lands later.
Prasadam:
For the last 500 years, food offerings (Bhog) and other related holy services have been provided daily to Lord Sri Sri Radha Gopinath. The idols are offered holy showers and after that the early morning holy food offerings and the afternoon rice Bhog offerings are placed before the Lord. Around 11 Sher sunned rice (7.5 kilogram approx.), Bhog items comprising five vegetables, green vegetables and cress, fries, two types of condiments and a sweet dish of Payesh as the dessert is served. At least 50-60 people witness this prasad of holy Bhog offerings to the Lord daily. During the evening, Sandhya Arati is performed where the Lord is worshipped with holy lamps and then the evening Shital Bhog offering is provided to the Lord. Finally, with chanting of holy prayers and songs, the Lord is put to sleep in his chamber.
Festivals:
There are many festivals held throughout the year. The most important ones among them include the Grand Holy Festival of Lord Sri Sanatan Goswami, Janmashtami, Radhashtami, Nabanna ceremony (celebrations announcing the arrival of new crops) and the Festival of Holi & Dole utsav. During the festival of Holi, holy prayers and songs are performed for 4 days and Kirtan (holy songs imparting religious learning through stories and celebrating the greatness of the Lord accompanied with certain traditional musical instruments) are performed by well- known Kirtan performers.
Publication:
(1) To know few more about Shree Path Margram Shree Shree Radha Gopinath Temple, please click the link below for the extract from the book "Namami" published by Sabitri Prasad Gupta.
(2) To get Brochure in English,
Renovation:
This vintage and historical temple is now in a dilapidated condition owing to time's ravages. Cracks have come up along the body of the temple, plasters have started falling off, the rooftop and the ceiling is in a terrible condition, almost in a state of absolute decay. Hence, in this situation it is absolutely necessary to refurbish and renovate this temple. Accordingly, on 13th January, 2024, in the presence of devotees, a decision has been taken to rebuild this temple. Accordingly, the parts of the temple which require renovation have been pulled down on the 2nd of the Bengali month of Magh. Work is now in underway.
Messages:
Let us all come together and look after the renovation of this temple. You and your intellect, hardwork, positive thoughts, experience and good wishes along with valuable donation constitute the most important element and capital of this undertaking. It is being requested that everyone actively joins this great initiative. Joy Sri Radha Gopinath! All Hail the name of Lord Sri Radha Gopinath.
Offerings:
We are having facility to manage donation offering name plate in memory of anyone’s ancestral starting from Rs. 10,000 onwards.
Communication: Vill+P.O: Margram; P.S: Khargram; District: Murshidabad; PIN-742147; West Bengal; India.
Mobile: 7797280168, 9830444160, 9064554228, 8768581701, 9933103944, 9775182381, 7001845502, 9475419896; Email: margramgopinath@gmail.com.
শ্রী শ্রী রাধা গোপীনাথের মন্দির পুনরায় নির্মান কার্য্যে মুক্ত হস্তে দান করুন ।
Payee Name: SREE SREE RADHA GOPINATH JIU TEMPLE
A/C Number: 5584662010
Bank Name: CENTRAL BANK OF INDIA
IFSC Code: CBIN0283803
কেউ যদি সরাসরি অনলাইনে ব্যাঙ্ক একাউন্টে অনুদান পাঠিয়ে থাকেন তবে অনুগ্রহ করে ট্রান্জ্যাক্শন্ এর তথ্য গুলি যেমন আপনার নাম, তারিখ , টাকার পরিমান , ট্রান্জ্যাক্শন্ নম্বর , ইমেল ও ফোন নম্বর margramgopinath@gmail.com এ মেল করে দিন ।
UPI:
How To Reach
From Berhampore, Murshidabad (Click below)
From Rampurhat, Birbhum (Click below)