Part 1
Wifi :- শদ্ধটা আমাদের বেশ পরিচিত, প্রায় মানুষের ঘরে/বাসায় আছে। এটা এমন একটা ডিভাইস যা আমাদের ইন্টারনেট সংযোগ দেয়। আমাদের মোবাইলে সংযোগ দিলেই হয়, আর কোন সেট আপ করতে হয়না, কিন্তু wifi এর মেশিনের সেট আপের কথা বলছি না, যে এডমিন চাইলে অন্য সংযোগ দেয়া মোবাইল থেকে সংযোগ বিচ্ছিন্ন করবে বা তাদের লিমিট তৈরি করে দিবে যাতে তারা বেশি ইন্টারনেট ব্যবহার করতে ব্যর্থ হবে এবং তারা ওই ইন্টারনেট দিয়ে কি করছে তা দেখবেন, এগুলো এখানে বললে এই পার্ট আর বেসিক থাকবে না।
Wan, Lan, Reset, Direct connect :- এগুলো অনেকটা প্রয়োজন wifi ব্যবহার কারীদের জন্য।
wan, lan এগুলো রাউটারের পেছনে থাকা তাঁর লাগানোর জায়গা wan এর মধ্যে রাউটারের মেশিনের তাঁরটাই দিবো আর lan এর মধ্যে অ্যান্ড্রয়েড টিভি বা ভিডিও গেমের পোর্ট কিংবা কম্পিউটারের ইন্টারনেটের তাঁরটা দিবে।
Reset হলো wifi তে যা কিছু সেট আপ করা আছে (নাম, পাসওয়ার্ড ইত্যাদি) সব মুছে ফেলবে। এই বাটন রাউটারের পেছনে reset বা default নামে থাকবে। এটাতে ক্লিক করলে পুনরায় wifi সেট আপ করতে হবে।
Direct connect হলো কাউকে পাসওয়ার্ড না দিয়ে সংযোগ দেয়া। উদাহরণস্বরূপ আপনার ঘরে কোন মেহমান আসলে আপনি থাকে এর মাধ্যমে সংযোগ দিতে পারেন। রাউটারের পেছনে wps বাটন দিয়ে দেয়া হয়, বাটন ক্লিক করে wifi এর সেটিং এ গিয়ে Direct wifi বা wps এ ক্লিক করে নির্বাচন করুন। এক্ষেত্রে রাউটার বন্ধ হলে পুনরায় wps বাটন এ ক্লিক করে সংযোগ করতে হয়।
Hotspot :- দিয়ে অন্য একটা মোবাইল কে ইন্টারনেট দেয়া যায় hotspot দেয়া মোবাইলের নেটওয়ার্ক যেমন হয় তেমন তা সংযোগ করা মোবাইলটি তে হয়, অনেকটা ভালো ও হয়, কারণ সংযোগ করা মোবাইলটি নেটওয়ার্কের টাওয়ার থেকে নেটওয়ার্ক নিচ্ছে না।
Limit, Usb tethering, Bluetooth tethering
Limit :- হলো কতটুকু ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করে দেয়া।
Usb tethering :- এটা অন করে usb দিয়ে অন্য একটা মোবাইলের সাথে সংযোগ দিলে, সংযোগ দেয়া মোবাইল টি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
Bluetooth tethering :- এটা অন করলে আপনি bluetooth দিয়েই অন্য একটা ডিভাইসে ইন্টারনেট দিতে পারবেন। এইটা কোন মোবাইলের জন্য না।
Bluetooth :- একটা মোবাইল আরেকটা মোবাইল সাথে সংযোগ করে বিভিন্ন ফাইল, ছবি বা ভিডিও স্থানান্তর করতে ব্যবহৃত হতো। এখন bluetooth স্থানান্তরের জন্য আর ব্যবহৃত হয় না, এখন হেডসেট, এসি, ফ্যান, লাইট, কার ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।