Help-হেল্প
A Symbol of Humanity
PABNA UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY
Email:help2t16@gmail.com
Email:help2t16@gmail.com
HELP-হেল্প, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন।একটি মানবসেবা মূলক সংগঠন চালু করার লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র মোঃ লাভলু হাসান হেল্প সংগঠনটির প্রতিষ্ঠা করেন।নির্দিষ্ট সময় পরপর একটি কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে হেল্প এর সকল কার্যক্রম পরিচালিত হয়।প্রতিষ্ঠালগ্নে এর সভাপতি ছিলেন মোঃ লাভলু হাসান এবং পরবর্তীতে বিভিন্ন মেয়াদে নতুন কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম এর ধারা অব্যাহত রয়েছে।উক্ত সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক।
প্রধান উপদেষ্টা
মোঃআওয়াল কবির জয়।সভাপতি, শিক্ষক সমিতি ও সভাপতি, সমাজকর্ম বিভাগ।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
উপদেষ্টামণ্ডলীর সদস্য
বিজয় দাস গুপ্ত, সহকারী অধ্যাপক (ARCHI), রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক (CIVIL), মোহাম্মদ নিয়াজ ইমতিয়াজ, সহকারী অধ্যাপক (CSE), কামাল হোসেন, সহকারী অধ্যাপক (BBA), সারজানা আফেরাজ, প্রভাষক(ARCHI), মোঃহাফিজুর রহমান মোল্লা (Deputy Librarian) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে:
সুধী,আসসালামুআলাইকুম।
আমাদের প্রধান লক্ষ্য আমাদের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সুবিধা-বঞ্চিত (পথ শিশু) দের নিয়ে কাজ করা। এর পাশাপাশি আমরা প্রতিবছর শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং রক্তদান কর্মসূচি করে থাকি। এমতাবস্থায় আপনার অংশগ্রহণ এবং সাহায্য একান্ত কাম্য।
2019
2018
2017
2016
প্রতিষ্ঠাতা
মোঃ লাভলু হাসান
বাণী
"মানব সেবাই পরম ধর্ম " এই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সাল থেকে পাবিপ্রবি ক্যাম্পাসে যাত্রা করলেও এর স্বয়ংসম্পূর্ণতা পায় ২০১৬ সালে "HELP-হেল্প" নামে।সামাজিক দায়বদ্ধতা সবারই আছে কিন্তু সেটার ব্যাপ্তিটাই মুখ্য । একজন সুনাগরিক হিসেবে শুধু আমার কেনো সবারই চাওয়া একটি বৈষম্যহীন সমাজ ।আমাদের সমাজে সবচেয়ে বেশি বৈষম্যের স্বীকার হয় পথশিশুরা যাদের আমরা তাচ্ছিল্য করে বলে থাকি টোকাই । আজ সে অস্বচ্ছল পরিবারে জন্ম নিয়েছে বলে,এতিমবলে,এটা কি তার দোষ । তাই আমাদের উচিত বৈষম্য দূরীকরনে কাজ করা,শিশুশ্রম বন্ধ করা।এটাই হলো "HELP-হেল্প" সংগঠনের মূলভিত্তি এবং এটাই হোক মূল লক্ষ্য । সবশেষে সবার এবং হেল্পের মঙ্গল কামনা করছি।