মাঝরাতের যাত্রি
BY N.I.Sharker ----------------------------
আমার নাম রাসেল । একটি নিউজ চ্যানেলে কাজ করি । রাতে বাড়ি ফিরতে অনেক দেরি হয় । তেমনি একদিন রাতে প্রেস থেকে ১:৩০ মিনিটে বের হলাম । অনেক সময় দারিয়ে থাকলেও কোন গারি পাইনি । সাধারনত এমনি হয় ।
পাশেই একটা চা পানের দোকান ভাবলাম চা খেয়েনেই । চায়ের দোকানে গিয়ে দেখলাম একজন রিকশা ওয়ালা । আমি বললাম মামা যাবেন । মামা বললেন হ যামু । চা খেয়ে রিকশায় উঠলাম । মামা বললেন বাবা এতো রাতে বাসায়
যান ভয় লাগেনা । আমি একটু হাসলাম আর বললাম কিসের ভয় মামা বললেন ভুতের ভয় । আমি বললাম আপনি এসব বিশ্বাস করেন । মামা বললেন আগে করতাম না কিন্তু একদিন ...... । রাতে যখন আমি বাসায় যাচ্ছিলাম তখন
হঠাত একজন যুবক ছেলে এসে বলল যাবেন আমি বললাম হ যামু উঠেন ছেলেটি উঠল । যখন থেকে ছেলেটি উঠেছিলো তখন থেকে রিকশায় অদভুত একটা দুর্গন্ধ আসছিলো ছেলেটা আমায় বলেছিল যেন আমি পিছে ফিরে না
তাকাই । তাই আমি আর পিছে তাকাইনি । যাই হোক ছেলেটি যেই যাগায় বলেছিল সেই জাগা থেকে কিছুটা আগে ছেলেটা নেমে যায় । নেমে আমার হাতে একটা টাকার বান্ডেল দেয় আর আমার রিকশা ভাড়া দেয় । দিয়ে বলে এই
টাকার ভান্ডেল টা সামনের বাসায় দিয়ে দিবেন প্লীজ ছেলেটা অনেক বলার পর আমি রাজি হই । রাজি হতেই ছেলেটা উধাও হয়ে জায় । আমি কিছুটা ভয় পাই । ভয়ে ভয়ে বাড়িটির দিকে এগিয়ে যাই । আমি গিয়ে দেখি বাড়িটিতে
একজন মারা গেছে । আমি লাশটি দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যাই । আমার জ্ঞান ফিরানো হয় আমাকে জিজ্ঞাস করা হয় আপনার কি হয়েছে । আমি বললাম এই লোকটিকেই তো আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম । তিনি
আমাকে এই টাকার বান্ডেল টাও দিয়েছে । আমি তাদেরকে টাকা দিয়ে বাসায় চলেই যাচ্ছিলাম তখনি হঠাত আমি পিছে তাকালাম কিন্তু কেন এটা আমি নিজেও জানিনা । যাই হোক তাকিয়ে দেখলাম ছেলেটির লাশ আমার দিকে এক
নজরে তাকিয়ে হাসছে । আমি আরও জানতে পারি যে ছেলেটিকে আমি যেই রোড থেকে রিকশায় উঠিয়েছি সেই রোডেই ছেলেটি মারা যায় ......... । রিকশাওয়ালা মামার কথা শুনতে শুনতে কখন যে বাসায় চলে আসলাম বলতেই
পারি না । রিকশা থেকে নেমে মামার ভাড়া দিয়ে আমার রুমে গেলাম । গিয়ে শুয়ে পরলাম আর ভাবলাম কি আজব তাই না মরে জাওয়ার পরেও টাকাগুলো পরিবারের কাছে পৌঁছে দিয়েছে ।