Welcome to the Diploma Engineering Society of Haragach [DESH]
Welcome to the Diploma Engineering Society of Haragach [DESH]
বৃহত্তর হারাগাছ অঞ্চলের পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্যোগে ২০১০ সালে Diploma Engineering Society of Haragach (DESH) সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার শুরু থেকে শিক্ষা, ক্যারিয়ার, সামাজিক সচেতনা সহ বিভিন্ন সহযোগীতামূলক কাজ করে আসছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার মানোন্নয়ন, ডুয়েট ভর্তি, উচ্চ শিক্ষা, সরকারী-বেসরকারী, স্বায়ত্তশাসিত চাকরি সহ দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সাধারণত প্রতি ঈদের তৃতীয় দিন (দেশ) সংগঠনের পক্ষ থেকে ঈদ পূনর্মিলনী ও সেমিনারের আয়োজন করা হয়। আমরা প্রতি ঈদের সেমিনারে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করি:
১। বিগত সময়ে পলিটেকনিক পড়েছেন এমন শিক্ষার্থী ও বর্তমান পলিটেকনিকে পড়ে শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি পর্ব আয়োজন।
২। Class Test, Quiz Test , Mid-Term সহ Semester Final Exam এ রেজাল্ট ভালো করার কৌশল সম্পর্কে আলোচনা প্রদান।
৩। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য DUET ও দেশ-বিদেশের বিভিন্ন ভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক আলোচনা।
চান্স পেতে করণীয় ও সফলতার কৌশল সম্পর্কে ধারনা প্রদান।
৪। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারী-বেসরকারি, স্বায়ত্তশাসিত, বিদেশে চাকরির ক্ষেত্র ও চাকরির বাস্তব অভিঙ্গতা সম্পর্কে চাকরিরত ভাইদের লেকচার প্রদান ও অভিঙ্গতা শেয়ার। চাকরি প্রাপ্তির বিষয়ে করণীয় সম্পর্কে স্বচ্ছ ধারনা প্রদান করা।
৫। বাস্তব দক্ষতা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষন সম্পর্কে ধারনা প্রদান।
৬। পার্সোনাল লিডারশিপ ও নিজেকে দক্ষতা সম্পন্ন ইঞ্জিনিয়ার তৈরি সম্পর্কিত বিষয়ে দিক নির্দেশনা।
৭। উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজ ও দেশের সমৃদ্ধি অর্জন করা সম্পর্কে ধারনা প্রদান।
৮। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পর শুধু গতানুগতিক চাকরির নেশা নয়। আত্ম-কর্মসংস্হান সৃষ্টি করা ও উদ্যোক্তা হতে করণীয় সম্পর্কে ধারনা প্রদান।
৯। পড়াশুনা সহ বিভিন্ন বিষয়ে উন্মোক্ত প্রশ্নোন্তর পর্ব।
১০। কারিগরি শিক্ষায় ভবিষ্যৎ, প্রয়োজনীয়তা ও ভর্তির ব্যাপারে সাহায্য-সহযোগিতা করা।
১১। লটারি, কুইজ ও আইডিয়া প্রতিযোগিতা ।
১২। চিন্তা, হতাশা, মানসিক চাপ ও স্ট্রেসমুক্ত থাকার কৌশল সম্পর্কে আলোচনা।
১৩। প্রতি সেমিস্টারে সর্বোচ্চ জিপিএ (৩.৭৫ এর উপর) ধারীদের সম্মাননা পুরস্কার।
গতানুগতিক কার্যক্রমের পাশাপাশি আরও সম্ভাবনাময় কার্যক্রম নিয়ে উদ্যোগী হচ্ছে। দেশ সংগঠনে আপনাকে স্বাগতম।
আমাদের সাথে যোগাযোগ:
প্রচার সম্পাদক
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সোসাইটি অব হারাগাছ (DESH)
হারাগাছ পৌরসভা, কাউনিয়া, রংপুর।
মোবাইল: 01790080729
Facebook: facebook/desh2010
আসন্ন ঈদ সেমিনারে DESH এর ইভেন্ট সমূহ;
১। পরিচিতি পর্ব, একাডেমিক পড়াশোনা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরবর্তী দেশে-বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে আলোচনা।
২। সরকারী-বেসরকারি, স্বায়ত্তশাসিত, বিদেশে চাকরির ক্ষেত্র ও চাকরির বাস্তব অভিজ্ঞতা আলোচনা।
৩। বিগত সেমিস্টারের মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার, ডুয়েট চান্সপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট ও DESH বেস্ট অর্গানাইজার এওয়ার্ড ২০২৩ প্রদান।
৪। চীনে উচ্চ শিক্ষা ও স্কলারশিপের মনোনীত প্রাথমিক (খসড়া) সদস্যদের নাম প্রকাশ।
৫। আত্ম-কর্মসংস্হান সৃষ্টি ও উদ্যোক্তা হতে করণীয় সম্পর্কে আলোচনা।
এছাড়াও থাকছে শিক্ষামূলক কুইজ ও আইডিয়া কম্পিটিশন। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
পুরো প্রোগ্রাম এর লাইভ রেকর্ড আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
DESH সংগঠন সদস্যদের একাডেমিক রেজাল্টের প্রতি আগ্রহী করতে ধারাবাহিক ভাবে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সম্মাননা পুরস্কার প্রদান করে আসছে। আসন্ন সেমিনারে গত ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের রেজাল্টধারীদের পুরস্কার প্রদান করা হবে। যাদের জিপিএ ৩.৭০ বা বেশি শুধুমাত্র তারাই এই পুরস্কারের জন্য মনোনীত হবেন। বিস্তারিত তথ্য দিয়ে নিম্নোক্ত গুগল ফর্মটি পূরণ করুন।
গুগল ফর্ম: https://forms.gle/jvNVyhGTiMt3X6Tf7
Dhaka University of Engineering and Technology (DUET) এ উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও অধ্যাবসয়ের মাধ্যমে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং এর জন্য সুযোগ পেয়ে থাকেন। তাদের বাস্তবায়িত স্বপ্ন ও অর্জন কে Legend of DESH এওয়ার্ডে সম্মানিত করা হবে। গত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে হারাগাছ থেকে যারা DUET এ চান্স পেয়েছেন তারা তথ্য দিয়ে নিম্নোক্ত গুগল ফর্মটি পূরণ করুন।
গুগল ফর্ম: https://forms.gle/eEGChPx3G2C6JDRN6
বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে 'মালিশা এডু রংপুর'। মালিশা এডু রংপুর এবং DESH সংগঠনের যৌথ উদ্যোগে DESH সংগঠনের সদস্যদের ব্যাচেলর (বি.এস.সি) জন্য চীনে ফুল ফ্রি স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে। আগ্রহীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে আমাদের পেইজে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে।
গুগল ফর্ম: https://forms.gle/iJM8PUpBDDXAQ55bA
DESH সংগঠন কে ধারাবাহিক ভাবে এগিয়ে নিতে ইতিপূর্বে অনেক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করেছেন। তাদের মেধা ও শ্রমের মধ্যদিয়ে DESH সংগঠন এগিয়ে যাচ্ছে। আসন্ন ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিতব্য সেমিনারে DESH এর জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া পরিশ্রমী সদস্যদের বেষ্ট অর্গানাইজার এওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হবে। ইতিপূর্বে DESH সংগঠনের জন্য কাজ করেছেন তারা তথ্য দিয়ে নিম্নোক্ত ফর্মটি পূরণ করুন।
গুগল ফর্ম: https://forms.gle/e3FcC9wWehsWj9bB9