বাংলা ২য় পরীক্ষায় অথবা চাকরির জন্য পরীক্ষায় বিপরীত শব্দ খুবই গরুত্বপূর্ণ। স্কুল পরীক্ষাগুলোতে নৈবত্তিক বা জব পরীক্ষায় নৈবত্তিক হিসেবে বিপরীত শব্দ কমন একটা বিষয়। তাই বিপরীত শব্দের সব চেয়ে বড় কালেকশন নিয়ে এসেছি আমি।

শব্দ – বিপরীত শব্দ 

অকর্মক – সকর্মক 

অক্ষম – সক্ষম 

অক্ষাংশ – দ্রাঘিমাংশ 

অখ্যাতি – সুখ্যাতি 

অগ্র – পশ্চাৎ 

অগ্রজ – অনুজ 

অগ্রিম – বকেয়া 

অচল – সচল 

অচেতন – সচেতন 

অজ্ঞ – প্রাজ্ঞ 

অজ্ঞান – সজ্ঞান 

অতিকায় – ক্ষুদ্রকায় 

অতিবৃষ্টি – অনাবৃষ্টি 

অতীত – ভবিষ্যৎ 

অধঃ – ঊর্ধ্ব 

অধোগামী – ঊর্ধ্বগামী 

অনন্ত – সান্ত (স+অন্ত) 

অনুকূল – প্রতিকূল 

অনুগ্রহ – নিগ্রহ 

অনুতপ্ত – অননুতপ্ত 

অনুমেয় – অনুনুমেয় 

অনুমোদিত – অননুমোদিত 

অনুরক্ত – বিরক্ত 

অনুরাগ – বিরাগ

অনুরাগ – বিরাগ 

অনুরাগী – বিরাগী 

অনেক – অল্প 

অন্তঃ – বহিঃ 

অন্তরে – বাহিরে 

অন্তরঙ্গ – বহিরঙ্গ 

অন্তরিন্দ্রিয় – বহিরিন্দ্রিয় 

অন্তর্জগৎ – বহির্জগৎ 

অন্তর্দৃষ্টি – বহির্দৃষ্টি 

অন্তর্মুখী – বহির্মুখী 

অন্ত্য – আদ্য 

অন্বয় – অনন্বয় 

অন্বয়ী – অনন্বয়ী 

অন্ধ – চক্ষুদ্মান 

অপরাধী – নিরপরাধ 

অপ্রতিভ – সপ্রতিভ 

অবকাশ – অনবকাশ 

অবতরণ – উত্তরণ 

অবসর – অনবসর 

অবহিত – অনবহিত 

অবিকল্প – সবিকল্প 

অভিজ্ঞ – অনভিজ্ঞ 

অভিপ্রেত – অনভিপ্রেত 

অভিমানী – নিরভিমান 

অভিমানিনী – নিরভিমানা 

অভ্যস্ত – অনভ্যস্ত 

অভ্যাস – অনভ্যাস 

অমর – মরণশীল 

অমৃত – গরল 

অর্থ – অনর্থ 

অর্পণ – গ্রহণ

অর্বাচীন – প্রাচীন 

অলংকৃত – অনলংকৃত 

অলস – পরিশ্রমী 

অলীক – সভ্য, বাস্তব 

অল্প – অধিক 

অল্পতা – আধিক্য 

অল্পপ্রাণ – মহাপ্রাণ 

অশন – অনশন 

অশান্তি – প্রশান্তি 

অসীম – সমীম 

অস্তগামী – উদীয়মান 

অস্তি – নাস্তি 

অধিত্যকা – উপত্যকা

অহংকারী – নিরহংকার, বিনয়ী 

অহিংস – সহিংস

শব্দ – বিপরীত শব্দ 

আঁটসাঁট – ঢলঢলে / ঢিলেঢালা

আকর্ষণ – বিকর্ষণ 

আকাশ – পাতাল 

আকুঞ্চন – প্রসারণ 

আক্রমণ – প্রতিরক্ষা 

আগত – অনাগত 

আগমন – নির্গমন, প্রস্থান 

আগা – গোড়া 

আগে – পরে, পিছে 

আগ্রহ – উপেক্ষা 

আচার – অনাচার 

আজ – কাল 

আটক – ছাড় 

আত্ম – পর 

আত্মীয় – অনাত্মীয় 

আদর – অনাদর 

আদান – প্রদান 

আদায় – অনাদায় 

আদি – অন্ত 

আদিষ্ট – নিষিদ্ধ

আদৃত – অনাদৃত 

আদ্য – অন্ত্য 

আধুনিক – প্রাচীন, অনাধুনিক 

আপন – পর 

আপ্যায়ন – প্রত্যাখ্যান 

আবশ্যক – অনাবশ্যক 

আবশ্যিক – ঐচ্ছিক 

আবাদি – অনাবাদি 

আবাসিক – অনাবাসিক 

আবাহন – বিসর্জন 

আবির্ভাব – তিরোভাব 

আবিল – অনাবিল 

আবিষ্কৃত – অনাবিষ্কৃত 

আবৃত – অনাবৃত 

আমদানি – রপ্তানি 

আমির – ফকির 

আয় – ব্যয় 

আয়ত্ত – অনায়ত্ত 

আরব্ধ – সমাপ্ত 

আরম্ভ – শেষ 

আরোহণ – অবরোহণ 

আর্দ্র – শুষ্ক 

আর্য – অনার্য 

আলস্য – শ্রম 

আলো – আঁধার 

আলোক / আলোকিত – অন্ধকার 

আলোচিত – অনালোচিত 

আশা – নিরাশা 

আশীর্বাদ – অভিশাপ 

আশ্রয় – নিরাশ্রয় 

আসক্ত – নিরাসক্ত 

আসক্তি – বৈরাগ্য, নিরাসক্তি 

আসমান – জমিন 

আসল – নকল 

আসা – যাওয়া 

আসামি – ফরিয়াদি 

আস্তিক – নাস্তিক 

আস্তীর্ণ – অনাস্তীর্ণ 

আস্তৃত – অনাস্তৃত 

আস্থা – অনাস্থা 

আস্বাদিত – অনাস্বাদিত 

আহত – অনাহত 

আহার – অনাহার 

আহার – অনাহার 

আহূত – অনাহূত 

আহুতি – অনাহুতি

শব্দ – বিপরীত শব্দ 

ইচ্ছা – অনিচ্ছা 

ইচ্ছাকৃত – অনিচ্ছাকৃত 

ইচ্ছায় – অনিচ্ছায় 

ইচ্ছুক – অনিচ্ছুক 

ইতর – ভদ্র 

ইতিবাচক – নেতিবাচক 

ইদানীং – তদানীং 

ইদানীন্তন – তদানীন্তন 

ইষ্ট – অনিষ্ট 

ইহকাল – পরকাল 

ইহলোক – পরলৌকিক

শব্দ – বিপরীত শব্দ 

ঈদৃশ – তাদৃশ 

ঈষৎ - অধিক

শব্দ – বিপরীত শব্দ 

উঁচু – নিচু 

উক্ত – অনুক্ত 

উগ্র – সৌম্য 

উচিত – অনুচিত 

উচ্চ – নীচ 

উচ্চতম – নিম্নতম 

উজান – ভাটি 

উজ্জ্বল – ম্লান, নিষ্প্রভ 

উঠতি – পড়তি 

উঠন্ত – পড়ন্ত 

উৎকর্ষ – অপকর্ষ 

উত্তম – অধম 

উত্তমর্ণ – অধমর্ণ 

উত্তর – দক্ষিণ 

উত্তরণ – অবতরণ 

উত্তরায়ণ – দক্ষিণায়ন 

উত্তরীয় – অন্তরীয় 

উত্তল – অবতল 

উত্তাপ – শৈত্য 

উত্তীর্ণ – অনুত্তীর্ণ 

উত্থান – পতন 

উত্থিত – পতিত 

উদয় – অস্ত, বিলয় 

উদার – অনুদার 

উদ্ধত – নম্র 

উদ্বিগ্ন – নিরুদ্বিগ্ন 

উদ্বৃত্ত – ঘাটতি 

উদ্যতি – বিরতি 

উদ্যম – বিরাম 

উদ্ধত – বিনত 

উন্নত – অবনত 

উন্নতি – অবনতি 

উন্নয়ন – অবনয়ন 

উন্নীত – অবনমিত 

উন্মুখ – বিমুখ 

উন্মীলন – নিমীলন 

উপকার – অপকার 

উপকারিতা – অপকারিতা 

উপকারী – অপকারী 

উপকৃত – অপকৃত 

উপচিকীর্ষা – অপচিকীর্ষা 

উপর – নিচ 

উপস্থিত – অনুপস্থিত 

উর্বর – ঊষর, অনুর্বর 

উল্লেখ – অনুল্লেখ 

উষ্ণ – শীতল

শব্দ – বিপরীত শব্দ 

ঊর্ধ্ব – অধঃ 

ঊর্ধ্বতন – অধস্তন 

ঊর্ধ্বগতি – অধোগতি 

ঊর্ধ্বগামী – অধোগামী 

ঊর্ধ্বদৃষ্টি – অধোদৃষ্টি 

ঊষা – সন্ধ্যা

শব্দ – বিপরীত শব্দ  

ঋজু – বক্র

শব্দ – বিপরীত শব্দ 

এক – বহু 

একান্ন – পৃথগন্ন 

একাল – সেকাল 

একূল – ওকূল 

এখন – তখন 

এগোনো – পিছোনো 

এদিক – ওদিক, সেদিক 

এপার – ওপার 

এরূপ – ওরূপ, সেরূপ 

এলোমেলো – গোছানো

শব্দ – বিপরীত শব্দ 

ঐকমত্য – মতভেদ 

ঐক্য – অনৈক্য 

ঐতিহাসিক – অনৈতিহাসিক 

ঐশ্বর্য – দারিদ্র্য 

ঐহিক – পারত্রিক

শব্দ – বিপরীত শব্দ 

ওঠা – বসা 

ওঠা – নামা 

ওস্তাদ – আনাড়ি, সাকরেদ

শব্দ – বিপরীত শব্দ 

ঔচিত্য – অনৌচিত্য 

ঔজ্জ্বল্য – ম্লানিমা 

ঔদার্য – কার্পণ্য, অনৌদার্য 

ঔদাসীন্য – আসক্তি 

ঔদ্ধত্য – বিনতি

শব্দ – বিপরীত শব্দ 

কচি – ঝুনো 

কঠিন – কোমল 

কড়ি – কোমল 

কথিত – অকথিত 

কদাচার – সদাচার 

কনিষ্ঠ – জ্যেষ্ঠ 

কপট – অকপট 

কপটতা – সরলতা / হৃদ্যতা

কম – বেশি 

কর্কশ – কোমল / শ্রুতিমধুর 

কর্মকর্তা – কর্মচারী 

কর্মঠ – অকর্মণ্য 

কল্পনা – বাস্তব 

কল্যাণ – অকল্যাণ 

কাঁচা – পাকা 

কাছে – দূরে 

কাজ – বিশ্রাম 

কাপুরুষ – বীরপুরুষ 

কারণে – অকারণে 

কার্য – কারণ 

কার্যকর – অকার্যকর 

কবি - মহিলা কবি

কু – সু 

কুখ্যাত – সুখ্যাত 

কুঞ্চন – প্রসারণ 

কুটিল – সরল 

কুৎসিত – সুন্দর 

কুদর্শন – সুদর্শন 

কুদৃষ্টি – সুদৃষ্টি 

কুনজর – সুনজর 

কুপরামর্শ – সুপরামর্শ 

কুফল – সুফল 

কুবুদ্ধি – সুবুদ্ধি 

কুমেরু – সুমেরু 

কুরুচি – সুরুচি 

কুলীন – অন্ত্যজ 

কুশাসন – সুশাসন 

কুশিক্ষা – সুশিক্ষা 

কুসংসর্গ – সুসংসর্গ 

কৃতজ্ঞ – অকৃতজ্ঞ, কৃতঘ্ন 

কৃতজ্ঞতা – বৃতঘ্নতা 

কৃত্রিম – অকৃত্রিম, স্বাভাবিক 

কৃপণ – বদান্য 

কৃশ – স্থূল 

কৃশাঙ্গী – স্থূলাঙ্গী 

কৃষ্ণ – শুভ্রা, শুক্লা 

কেজো – অকেজো 

কেন্দ্রাভিগ – কেন্দ্রাতিগ 

কেন্দ্রীকরণ – বিকেন্দ্রীকরণ 

কোমল – কঠিন 

কৌতূহলী – নিস্পৃহ 

ক্রয় – বিক্রয় 

ক্রেতা – বিক্রেতা 

ক্রোধ – প্রীতি 

ক্ষণস্থায়ী – দীর্ঘস্থায়ী 

ক্ষয় – বৃদ্ধি 

ক্ষমা – শাস্তি 

ক্ষিপ্ত – মন্থর 

ক্ষীয়মাণ – বর্ধমান 

ক্ষুদ্র – বৃহৎ 

ক্ষুদ্রতম – বৃহত্তম

শব্দ – বিপরীত শব্দ 

খণ্ড – অখণ্ড 

খরিদ – বিক্রি 

খাঁটি – ভেজাল 

খাদ্য – অখাদ্য 

খুচরা – পাইকারি 

খুশি – অখুশি 

খোলা – ঢাকা 

খ্যাতনামা – অখ্যাতনামা 

খ্যাতি – অখ্যাতি

শব্দ – বিপরীত শব্দ 

গঞ্জনা – প্রশংসা 

গতি – স্থিতি 

গদ্য – পদ্য 

গণ্য – নগণ্য 

গভীর – অগভীর 

গরিমা – লঘিমা 

গরিষ্ঠ – লঘিষ্ঠ 

গলগ্রহ – প্রতিপাল্য 

গাম্ভীর্য – চাপল্য

গুণ – দোষ 

গুণ – ভাগ 

গুপ্ত – প্রকাশিত, ব্যক্ত 

গুরু – লঘু, শিষ্য 

গূঢ় – ব্যক্ত 

গৃহী – সন্ন্যাসী 

গৃহীত – বর্জিত 

গেঁয়ো – শহুরে 

গোছালো – অগোছালো 

গোপনীয় – প্রকাশ্য 

গৌণ – মুখ্য 

গৌরব – অগৌরব / লাঘব

গ্রহণ – বর্জন, ত্যাগ 

গ্রহণীয় – বর্জনীয়, পরিত্যাজ্য 

গ্রামীণ – নাগরিক 

গ্রাম্য – শহুরে 

গ্রাহ্য – অগ্রাহ্য 

গ্রীষ্মকাল – শীতকাল

শব্দ – বিপরীত শব্দ 

ঘন – তরল 

ঘরে – বাইরে 

ঘাটতি – উদ্বৃত্ত, বাড়তি 

ঘাত – প্রতিঘাত 

ঘাতক – পালক 

ঘুমন্ত / সুপ্ত – জাগ্রত 

ঘৃণা – ভালোবাসা 

ঘৃণিত – সমাদৃত 

ঘোলা – স্বচ্ছ 

ঘোষধ্বনি – অঘোষধ্বনি

শব্দ – বিপরীত শব্দ 

চঞ্চল – স্থির 

চড়াই – উতরাই 

চতুর – নির্বোধ 

চপল – গম্ভীর 

চল – অচল 

চরিত্রবান – চরিত্রহীন 

চলিত – সাধু 

চালাক – বোকা 

চালু – অচল 

চিন্তনীয় – অচিন্তনীয় 

চিরায়ত – সাময়িক 

চেতন – জড় 

চোখা – ভোঁতা 

চোর – সাধু 

চ্যুত – অচ্যুত

শব্দ – বিপরীত শব্দ 

ছটফটে – শান্ত 

ছেলে – বুড়ো 

ছোট – বড়

শব্দ – বিপরীত শব্দ 

জটিল – সরল 

জড় – চেতন 

জনাকীর্ণ – জনবিরল 

জনবহুল – জনবিরল 

জন্ম – মৃত্যু 

জমা – খরচ 

জয় – পরাজয় 

জয়ী – পরাজিত 

জরিমানা – বকশিশ 

জল – স্থল 

জলদি – আস্তে 

জলচর – স্থলচর 

জলে – স্থলে 

জাগ্রত – সুপ্ত 

জান্নাত – দোজখ 

জাল – আসল 

জাহান্নাম – বেহেশত 

জিন্দা – মুর্দা 

জিন্দাবাদ – মুর্দাবাদ 

জীবন – মরণ 

জীবিকা – মৃত 

জেতানো – হারানো 

জৈব – অজৈব 

জোড় – বিজোড় 

জোয়ার – ভাটা 

জ্যোৎস্না – অমাবস্যা 

জ্ঞাত – অজ্ঞাত 

জ্ঞাতমূল – অজ্ঞাতমূল 

জ্ঞাতসারে – অজ্ঞাতসারে 

জ্ঞেয় – অজ্ঞেয় 

জ্বলন্ত – নিভন্ত 

জ্যেষ্ঠা – কনিষ্ঠা

শব্দ – বিপরীত শব্দ 

ঝগড়া – ভাব

ঝানু - অপরিপক্ব

শব্দ – বিপরীত শব্দ 

টক – মিষ্টি 

টাটকা – বাসি 

টানা – পোড়েন 

টিমটিমে – জ্বলজ্বলে

শব্দ – বিপরীত শব্দ 

ঠকা – জেতা 

ঠাণ্ডা – গরম 

ঠিক – বেঠিক 

ঠিকা – স্থায়ী 

ঠুনকো – মজবুত

শব্দ – বিপরীত শব্দ 

ডান – বাম 

ডুবন্ত – ভাসন্ত

শব্দ – বিপরীত শব্দ 

ঢোলা – আঁটসাঁট

শব্দ – বিপরীত শব্দ 

তখন – এখন, যখন 

তত – যত 

তত্ত্ব – প্রয়োগ 

তদীয় – মদীয় 

তন্ময় – মন্ময় 

তপ্ত – শীতল 

তরল – কঠিন 

তরুন – বৃদ্ধ 

তলদেশ – ঊর্ধ্বদেশ 

তস্কর – সাধু 

তাজা – বাসি 

তাপ – শৈত্য 

তারুণ্য – বার্ধক্য 

তিক্ত – মিষ্ট 

তিরস্কার – পুরস্কার 

তির্যক – ‍ঋজু 

তীক্ষ্ণ – স্থূল 

তীব্র / প্রবল – মৃদু 

তুলনীয় – অতুলনীয় 

তৃপ্ত – অতৃপ্ত 

তেজি – মন্দা 

তেমন – যেমন 

ত্বরান্বিত – বিলম্বিত 

ত্বরিত – শ্লথ 

ত্যাগ – গ্রহণ, ভোগ 

ত্যাজ্য – গ্রাহ্য

শব্দ – বিপরীত শব্দ 

থামা – চলা

শব্দ – বিপরীত শব্দ 

দক্ষ – অদক্ষ 

দক্ষিণ – বাম 

দখল – বেদখল 

দণ্ড – পুরস্কার 

দমন – প্রশ্রয়

দয়ালু – নির্দয় 

দরদি – বেদরদি 

দাতা – গ্রহীতা 

দামি – সস্তা 

দাস – প্রভু 

দিন – রাত্রি 

দিবস – রজনী 

দিবা – নিশি, রাত্রি 

দিবাকর – নিশাকর 

দীর্ঘ – হ্রস্ব 

দীর্ঘায়ু – স্বল্পায়ু 

দুঃশীল – সুশীল 

দুরন্ত – শান্ত 

দুর্গম – সুগম 

দুর্জন – সুজন 

দুর্দিন – সুদিন 

দুর্নাম – সুনাম 

দুর্বল – সবল 

দুর্বিষহ – সুসহ 

দুর্বুদ্ধি – সুবুদ্ধি 

দুর্বার – নির্বার

দুর্ভাগ্য – সৌভাগ্য 

দুর্মতি – সুমতি 

দুর্লভ – সুলভ 

দুষ্কর – সুকর 

দুষ্কৃতি – সুকৃতি 

দুষ্ট – শিষ্ট 

দূর – নিকট 

দৃঢ় – শিথিল 

দৃশ্য – অদৃশ্য 

দেনা – পাওনা 

দেনাদার – পাওনাদার 

দেশী – বিদেশী 

দোষ – গুণ 

দোষী – নির্দোষ 

দোস্ত – দুশমন 

দ্বিতীয় – অদ্বিতীয় 

দ্বিধা – নির্দ্বিধা 

দ্বৈত – অদ্বৈত 

দ্যুলোক – ভূলোক 

দ্রুত – মন্থর

শব্দ – বিপরীত শব্দ 

ধনী – নির্ধন, দরিদ্র 

ধবল – শ্যামল 

ধর্ম – অধর্ম 

ধারোলো – ভোঁতা 

ধার্মিক – অধার্মিক 

ধীর – অধীর 

ধীরগতি – দ্রুতগতি 

ধূর্ত – বোকা 

ধৃত – মুক্ত

শব্দ – বিপরীত শব্দ 

নগর – গ্রাম 

নতুন – পুরনো 

নন্দিত – নিন্দিত 

নবীন – প্রবীণ 

নর – নারী 

নরম – কড়া, শক্ত 

নশ্বর – অবিনশ্বর, শাশ্বত 

নাবালক – সাবালক 

নামা – ওঠা 

নিঃশ্বাস – অনিঃশেষ 

নিকট – দূর 

নিকৃষ্ট – উৎকৃষ্ট 

নিজস্ব – পরস্ব 

নিদ্রা – জাগরণ 

নিন্দা – প্রশংসা 

নিয়ন্ত্রিত – অনিয়ন্ত্রিত 

নিয়ম – অনিয়ম 

নিয়োগ – বরখাস্ত 

নিরক্ষর – সাক্ষর 

নিরত – বিরত 

নিরপেক্ষ – সাপেক্ষ 

নিরবলম্ব – স্বাবলম্ব 

নিরবয়ব – সাবয়ব 

নিরবকাশ – সাবকাশ 

নিরস্ত্র – সশস্ত্র 

নিরাশ্রয় – সাশ্রয় 

নিরীহ – দুর্দান্ত 

নিরূপিত – অনিরূপিত 

নির্গুণ – সগুণ 

নির্দয় – সদয় 

নির্দিষ্ট – অনির্দিষ্ট 

নির্দেশক – অনির্দেশক 

নির্মল – সমল 

নির্লজ্জ – সলজ্জ 

নিশ্চয়তা – অনিশ্চয়তা 

নূতন – পুরাতন 

নিত্য – বিধি

নৈঃশব্দ্য – সশব্দ 

নৈতিকতা – অনৈতিকতা 

নৈসর্গিক – কৃত্রিম 

ন্যায় – অন্যায় 

ন্যূন – অধিক

শব্দ – বিপরীত শব্দ 

পক্ব – অপক্ব 

পক্ষে – বিপক্ষে 

পছন্দ – অপছন্দ 

পটু – অপটু 

পড়া – ওঠা 

পণ্ডিত – মূর্খ 

পথ – বিপথ 

পবিত্র – অপবিত্র 

পরকীয় – স্বকীয় 

পরার্থ – স্বার্থ 

পরিকল্পিত – অপরিকল্পিত 

পরিচিত – অপরিচিত 

পরিত্যক্তা – গৃহীতা 

পরিশোধিত – অপরিশোধিত 

পরিশোধ্য – অপরিশোধ্য 

পরিশ্রমী – অলস 

পরিষ্কার – অপরিষ্কার 

পর্বত – সমতল 

পাওয়া – হারানো 

পাক (পবিত্র) – নাপাক 

পাপ – পুণ্য 

পাপী – পুণ্যবান, নিষ্পাপ 

পার্থিব – অপার্থিব, স্বর্গীয় 

পুণ্যবান – পুণ্যহীন 

পুরস্কার – তিরস্কার 

পুরুষ – নারী 

পুষ্টি – অপুষ্টি 

পুরোভাগ – পশ্চাদ্‌ভাগ 

প্রথম – শেষ 

প্রধান – অপ্রধান 

প্রফুল্ল – ম্লান 

প্রবণতা – ঔদাসীন্য 

প্রবল – দুর্বল 

প্রবৃত্তি - নিবৃত্তি

প্রবাসী – স্ববাসী 

প্রবিষ্ট – প্রস্থিত 

প্রবীণ – নবীন 

প্রবেশ – প্রস্থান 

প্রভু – ভৃত্য 

প্রমাণিত – অনুমিত 

প্রশান্ত – অশান্ত 

প্রশংসা – নিন্দা, কুৎসা 

প্রশ্ন – উত্তর 

প্রশ্বাস – নিঃশ্বাস 

প্রসন্ন – বিষণ্ণ 

প্রসারণ – সংকোচন 

প্রসারিত – সংকুচিত 

প্রাচী – প্রতীচী 

প্রাচীন – অর্বাচীন 

প্রাচ্য – প্রতীচ্য 

প্রাতিকূল্য – আনুকূল্য 

প্রায়শ – কদাচিৎ 

প্রারম্ভ – পরিণাম 

প্রীতিকর – অপ্রীতিকর

শব্দ – বিপরীত শব্দ 

ফরসা – কালো 

ফলবান – নিষ্ফল 

ফাঁপা – নিরেট

শব্দ – বিপরীত শব্দ 

বক্তা – শ্রোতা 

বন্দনা – গঞ্জনা 

বন্দী – মুক্ত 

বন্ধন – মুক্তি 

বন্ধু – শত্রু 

বন্ধুতা – শত্রুতা 

বন্ধুর – মসৃণ, সমতল 

বন্যা – পোষা 

বয়োজ্যেষ্ঠ – বয়োকনিষ্ঠ 

বর্ধমান – হ্রসমান 

বর্ধিষ্ণু – ক্ষয়িষ্ণু 

বলিষ্ঠ – দুর্বলতম 

বহাল – বরখাস্ত 

বহির্ভূত – অন্তর্ভূত 

বাঁচন – মরণ 

বাঁচা – মরা 

বাড়তি – কমতি 

বাদি – বিবাদি 

বাধ্য – অবাধ্য 

বামপন্থী – ডানপন্থী, দক্ষিণপন্থী 

বাস্তব – কল্পিত, কাল্পনিক 

বাহুল্য – স্বল্পতা 

বাহ্য – আভ্যন্তর 

বিকাশ – বিলয় 

বিকি – কিনি 

বিজন – সজন 

বিজেতা – বিজিত 

বিতর্কিত – তর্কাতীত 

বিদ্বান – মূর্খ 

বিদ্যমান – অন্তর্হিত 

বিধর্মী – স্বধর্মী 

বিধি – নিষেধ 

বিনয় – ঔদ্ধত্য 

বিনীত – উদ্ধত 

বিপথ – সুপথ 

বিপন্ন – নিরাপদ 

বিপন্নতা – নিরাপত্তা 

বিকল্প – অবিকল্প 

বিফলতা – সফলতা 

বিবাদ – সুবাদ 

বিয়োগান্ত – মিলনান্ত 

বিরল – বহুল 

বিরহ – মিলন 

বিলম্বিত – দ্রুত 

বিনিষ্ট – সাধারণ 

বিষ – অমৃত 

বিষাদ – প্রসাদ 

বিস্তৃত – সংক্ষিপ্ত 

বৈধ – নিষিদ্ধ 

বৈরী – অবৈরী 

ব্যক্ত – গুপ্ত 

ব্যর্থ – চরিতার্থ, সার্থক 

ব্যর্থতা – চরিতার্থতা, সার্থকতা 

ব্যষ্টি – সমষ্টি

শব্দ – বিপরীত শব্দ 

ভক্তি – অভক্তি 

ভয় – সাহস 

ভাঙা – গড়া 

ভালো – মন্দ 

ভাসা – ডোবা 

ভিতর – বাহির 

ভিত্তি – উপরিকাঠামো 

ভিন্ন – অভিন্ন 

ভীরু – নির্ভীক 

ভুল – শুদ্ধ, নির্ভুল 

ভূত – ভবিষ্যৎ 

ভূমিকা – উপসংহার 

ভূস্বামী – ভূমিহীন 

ভেতরে – বাইরে 

ভর্ৎসনা - প্রসংসা

ভেদ – ত্যাগ

শব্দ – বিপরীত শব্দ 

মঙ্গল – অমঙ্গল 

মজবুত – পলকা 

মঞ্জুর – নামঞ্জুর 

মতৈক্য – মতানৈক্য, মতপার্থক্য 

মনোযোগ – অমনোযোগ 

মরণ – বাঁচন 

মরা – বাঁচা 

মর্যাদা – অমর্যাদা 

মহৎ - নীচ 

মহাজন – খাতক 

মহাত্মা – নীচাত্মা, দুরাত্মা 

মহাপ্রাণ – অল্পপ্রাণ 

মান – অপমান 

মানানসই – বেমানান 

মান্য – অমান্য 

মিঠা – তিতা, ঝাল, টক 

মিতব্যয়ী – অমিতব্যয়ী 

মিল – গরমিল, অমিল 

মুক্ত – বন্দী 

মুখর – মৌনী 

মুখরতা – মৌন 

মুখ্য – গৌণ 

মূর্খ – জ্ঞানী 

মূর্ত – বিমূর্ত 

মেঘাচ্ছন্ন – মেঘমুক্ত 

মৌখিক – লেখ্য, লিখিত 

মৌলিক – যৌগিক

শব্দ – বিপরীত শব্দ 

যত – তত 

যত্ন – অযত্ন 

যথা – তথা 

যশ – অপযশ, কলঙ্ক 

যাওয়া – আসা 

যুক্ত – বিযুক্ত 

যুগল – একক 

যুদ্ধ – শান্তি 

যেমন – তেমন 

যোগ – বিয়োগ 

যোগ্য – অযোগ্য 

যোজন – বিয়োজন 

যৌথ – একক 

যৌবন – বার্ধক্য

শব্দ – বিপরীত শব্দ 

রক্ষক – ভক্ষক 

রত – বিরত 

রমণীয় – কুৎসিত 

রসিক – বেরসিক 

রাজা – প্রজা 

রাজি – নারাজ, গররাজি 

রুগ্ন – সুস্থ 

রুদ্ধ – মুক্ত 

রুষ্ট – তুষ্ট 

রোগগ্রস্ত – রোগমুক্ত 

রোদ – বৃষ্টি 

রোগী – নীরোগ

শব্দ – বিপরীত শব্দ 

লঘিষ্ঠ – গরিষ্ঠ 

লঘু – গুরু 

লব – হর 

লম্বা – চওড়া 

লম্বা – খাটো 

লাজুক – নির্লজ্জ 

লাভ – ক্ষতি, লোকসান 

লায়েক – নালায়েক 

লেজ – মাথা 

লেজা – মুড়া 

লেন – দেন 

লেনা – দেনা 

লোভী – নির্লোভ 

লৌকিক – অলৌকিক

শব্দ – বিপরীত শব্দ  

শঠতা – সাধুতা 

শত্রু – মিত্র 

শয়ন – উত্থান 

শায়িত – উত্থিত 

শর্তসাপেক্ষ – নিঃশর্ত, শর্তহীন 

শর্তাধীন – নিঃশর্ত, শর্তহীন 

শহীদ – গাজি 

শান্ত – অশান্ত 

শান্তি – অশান্তি 

শায়িত – উত্তোলিত 

শারীরিক – মানসিক 

শালীন – অশালীন 

শাসক – শাসিত 

শাসন – সোহাগ 

শিখর – নিম্নদেশ 

শিষ্ট – অশিষ্ট 

শীত – গ্রীষ্ম 

শীতল – উষ্ণ 

শুকনো – ভেজা 

শুক্লপক্ষ – কৃষ্ণপক্ষ 

শুচি – অশুচি 

শুদ্ধ – অশুদ্ধ 

শুভ্র – শ্যামল, কৃষ্ণ 

শুরু – শেষ 

শুষ্ক – সিক্ত 

শূন্য – পূর্ণ 

শোক – হর্ষ, আনন্দ 

শোভন – অশোভন 

শ্বাস – প্রশ্বাস 

শ্বেতকায় – কৃষ্ণকায় 

শ্রদ্ধা – ঘৃণা 

শ্রম – আলস্য 

শ্রম – বিশ্রাম 

শ্রী – বিশ্রী 

শ্রীযুক্ত – শ্রীহীন 

শ্লীল – অশ্লীল

শব্দ – বিপরীত শব্দ 

সওয়াল – জবাব 

সংকীর্ণ – প্রশস্ত 

সংকোচন – প্রসারণ 

সংকুচিত / সঙ্কুচিত – প্রসারিত 

সংক্ষিপ্ত – বিস্তৃত 

সংক্ষেপ – বাহুল্য, বিস্তারিত 

সংগত – অসংগত 

সংযত – অসংযত 

সংযম – অসংযম 

সংযুক্ত – বিযুক্ত 

সংযোগ – বিয়োগ 

সংশ্লিষ্ট – বিশ্লিষ্ট 

সংশ্লেষণ – বিশ্লেষণ 

সংস্কৃতি – অপসংস্কৃতি 

সংহত – বিভক্ত 

সকর্মক – অকর্মক 

সকাল – বিকাল, সন্ধ্যা 

সক্রিয় – নিষ্ক্রিয় 

সক্ষম – অক্ষম 

সচরাচর – কদাচিৎ 

সচল – নিশ্চল

সচেতন – অচেতন 

সচেষ্ট – নিশ্চেষ্ট 

সচ্চরিত্র – দুশ্চরিত্র 

সচ্ছল – অসচ্ছল 

সজাগ – নিদ্রিত 

সজীব – নির্জীব 

সজ্জন – দুর্জন 

সজ্ঞান – অজ্ঞান 

সঞ্চয় / উপচয় – অপচয় 

সঠিক – বেঠিক 

সতর্ক – অসতর্ক 

সতী – অসতী 

সত্বর – ধীরে 

সত্য – মিথ্যা 

সদয় – নির্দয় 

সদর – অন্দর 

সদর্থক – নঞর্থক 

সদাচার – কদাচার 

সদৃশ – বিসদৃশ 

সধবা – বিধবা 

সন্ধি – বিগ্রহ 

সঠিক – বেঠিক 

সপ্রতিভ – অপ্রতিভ 

সফল – বিফল 

সবল – দুর্বল 

সবাক – নির্বাক 

সবীজ – নির্বীজ 

সমতল – বন্ধুর 

সমবেত – ছত্রভঙ্গ 

সমষ্টি – ব্যষ্টি 

সমাপিকা – অসমাপিকা 

সমাপ্ত – আরম্ভ 

সমার্থক – ভিন্নার্থক 

সম্পদ – বিপদ 

সম্প্রসার – সংকোচন 

সম্মুখে – পশ্চাতে 

সরকারি – বেসরকারি 

সরব – নীরব 

সরবতা – নীরবতা 

সরল – কুটিল, জটিল 

সরস – নীরস 

সরু – মোটা 

সর্বোচ্চ – সর্বনিম্ন 

সলজ্জ – নির্লজ্জ 

সশস্ত্র – নিরস্ত্র 

সস্তা – দামী 

সসীম – অসীম 

সহজ – কঠিন 

সহযোগ – অসহযোগ 

সহযোগী – প্রতিযোগী 

সহিষ্ণু – অসহিষ্ণু 

সাঁঝ – সকাল 

সাকার – নিরাকার 

সাক্ষর – নিরক্ষর 

সাচ্চা – ভুয়া 

সাদা – কালো 

সাদৃশ্য – বৈসাদৃশ্য 

সাধু – চোর 

সাফল্য – ব্যর্থতা 

সাবালক – নাবালক 

সাবালিকা – নাবালিকা 

সামনে – পেছনে 

সাম্প্রদায়িক – অসাম্প্রদায়িক 

সাম্য – বৈষম্য 

সার – অসার 

সার্থক – নিরর্থক 

সাহসী – ভীরু / ভীতু

সাহসিকতা – ভীরুতা 

সিক্ত – শুষ্ক 

সুকৃতি – দুষ্কৃতি 

সুখ – দুঃখ 

সুখী – দুঃখী, অসুখী 

সুগম – দুর্গম 

সুন্দর – কুৎসিত 

সুদর্শন – কুদর্শন 

সুধা – হলাহল, গরল 

সুবহ – দুর্বহ 

সুয়ো – দুয়ো 

সুর – অসুর 

সুলভ – দুর্লভ 

সুশীল – দুঃশীল 

সুষম – অসম 

সুসহ – দুঃসহ 

সুস্থ – দুঃস্থ 

সৃষ্টি – ধ্বংস, সংহার 

সোজা – উলটা 

সোজা – বাঁকা 

শৌখিন – পেশাদার 

সৌভাগ্রবান – ভাগ্যহত 

সৌরমাস – চান্দ্রমাস 

স্তুতি – নিন্দা 

স্থাবর – জঙ্গম, অস্থাবর 

স্থলভাগ – জলভাগ 

স্থূল – সূক্ষ্ম 

স্বতন্ত্র – পরতন্ত্র 

স্বনামে – বেনামে 

স্ববাস – প্রবাস 

স্বমত – পরমত 

স্বর্গ – নরক 

স্বাতন্ত্র্য – সাধারণত্ব 

স্বাধীন – পরাধীন 

স্বাভাবিক – অস্বাভাবিক, কৃত্রিম 

স্বার্থপর – পরার্থপর 

স্মৃতি – বিস্মৃতি

শব্দ – বিপরীত শব্দ 

হক – নাহক 

হতবুদ্ধি – স্থিতবুদ্ধি 

হরণ – পূরণ 

হর্ষ – বিষাদ 

হাজির – গরহাজির 

হার – জিত 

হাল – সাবেক 

হালকা – ভারি 

হাসি – কান্না 

হিসেবি – বেহিসেবি 

হ্রস্ব – দীর্ঘ 

হ্রাস - বৃদ্ধি