বিসিএস -এর পূর্ণ প্রস্তুতি নেবার জন্যে আমাদের ফ্রী প্রস্তুতি প্ল্যান রয়েছে। আর তার জন্যে ৩টি মেসেঞ্জার গ্রুপ রয়েছে।
1. BCS Study Group - এই গ্রুপে পড়াশোনা বিষয়ক সকল আলোচনা করা যাবে। কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকলে এই গ্রুপে আলোচনা করবেন।
2. BCS Exam Group - এই গ্রুপে এক্সাম বিষয়ক সকল আপডেট দেয়া হবে। সকল নোটিশ এই গ্রুপে পাবেন। এডমিন ব্যাতিত এই গ্রুপে অন্যদের মেসেজ দেয়া নিষেধ।
3. BCS Adda Group - পড়াশোনা এবং আনুষঙ্গিক বিষয়ে আড্ডা দেয়া যাবে।
💠 গ্রুপের নিয়মাবলিঃ
1️⃣ প্রতি মাসে কমপক্ষে ৫০% পরীক্ষায় অংশ না নিলে গ্রুপে থাকার যোগ্যতা হারাবেন।
2️⃣ গ্রুপে মাঝে মাঝে পরীক্ষা নিতে হবে।
3️⃣ এডমিনদের প্রতিটি নোটিশ ফলো করতে হবে।
4️⃣ গ্রুপে সবাইকে আপনি বলতে হবে। সন্তোষজনক আচরণ করতে হবে। কাউকে ব্যাক্তিগত আক্রমণ করা যাবেনা।
5️⃣ লাইক,স্টিকার,ইমোজি, ব্যাক্তিগত পোস্ট, অপ্রাসঙ্গিক পোস্ট, গেমস,সেটিং চেঞ্জ,গ্রুপ কল,গ্রুপের নাম,কালার পরিবর্তন, অন্য কোনো গ্রুপ,পেইজ বা সাইট শেয়ার করা সম্পূর্ণভাবে নিষেধ।
6️⃣ টানা ২ টি পরীক্ষা না দিতে পারলে এডমিনদের অবহিত করতে হবে।
7️⃣ গ্রুপের সদস্য হয়ে গ্রুপকে অবজ্ঞা করা, গ্রুপের নিন্দা করা, গ্রুপের কার্যক্রমের বিরোধিতা করা, গ্রুপের নিয়ম বহির্ভূত কাজ করা যাবেনা।
8️⃣ মেয়েদের ইনবক্সে বিরক্ত করা যাবেনা। কারও ব্যাপারে কোনো অভিযোগ থাকলে গ্রুপে না বলে এডমিনদের ইনবক্সে বলতে হবে।
9️⃣ গ্রুপের নিকনেমে আপনার নামের পূর্বে রোল সেটা করে নিবেন & নামের পরে আপনার পঠিত সাবজেক্ট এর নাম লিখবেন।
🔟 প্রতি মাসের শেষে পুরো মাসের প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
1️⃣1️⃣ গ্রুপের মান উন্নয়ন, নিরাপত্তা, সুশৃঙ্খলা এক্টিভ রাখার জন্য এডমিন প্যানেলের সদস্যদের যেকোনো পদক্ষেপ ও সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
1️⃣2️⃣ যারা এডমিন প্যানেলে থাকবে তারা আলাদা গুরুত্ব পাবে। পরিশেষে সবার সর্বাত্মক সহযোগিতা আমাদের কাম্য।
💠 পরীক্ষা দেয়ার নিয়মাবলিঃ
1️⃣ Exam গ্রুপে রাত ১০ টা ১০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ২ মিনিট পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার ২ মিনিটের মধ্যে উত্তরপত্র জমা দিতে হবে।
2️⃣ আমাদের নির্ধারিত ওএমআর শীটে এক্সাম দিতে হবে। বিশেষ কারণবশত খাতায় বা টাইপ করে এক্সাম দিতে পারবেন।
3️⃣ পরীক্ষার খাতায় নাম,রোল এবং তারিখ লিখতে হবে। অবশ্যই উত্তরপত্র মেনশন করে সবাইকে মার্ক জমা দিতে হবে।
4️⃣ পরীক্ষক উত্তরপত্র প্রদানের পর প্রতি সঠিক উওরের জন্য ১ মার্ক ধরে ও প্রতি ভুল উত্তরের ০.৫০ মাইনাস করে আপনার কাট মার্ক রাত ১১ টার মধ্যে জানাতে হবে।
5️⃣ মার্ক জমা দেয়ার নিয়মঃ
Roll -
A - Attend
R - Right
W - Wrong
M - Obtained Mark
6️⃣ পরীক্ষক যে উত্তরপত্র দিবে সেটাই চূড়ান্ত ধরে মার্ক জমা দিতে হবে। পরীক্ষক সংশোধনী দিলে সেটা গণনা করা যাবে।
7️⃣ পরীক্ষক উত্তরপত্র দেওয়ার পর কেউ উওরপত্র জমা দিলে তার মার্ক শীটে তুলা হবেনা।
8️⃣ মার্ক গণনায় ভুল করলে তার মার্ক শীটে তুলা হবেনা। তবে বিশেষ বিবেচনায় মার্ক এন্ট্রি করা যাবে।
9️⃣ কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে গ্রুপ থেকে অব্যাহতি দেয়া হবে।
🔟 বিগত মাসের মেধা তালিকার উপর ভিত্তি করে নতুন মাসের রোল পাবেন। রোল পাওয়ার সাথেই আপনার নিকনেমের প্রথমেই রোল সেট করে নিবেন। ভুল রোলে পরীক্ষা দিলে মার্ক শীটে তুলা হবেনা।
💠 পরীক্ষকের করণীয়ঃ
1️⃣ পরীক্ষা শুরুর কমপক্ষে ২ ঘণ্টা আগে পরীক্ষার সময়কাল উল্লেখ করে একটি নোটিশ দিতে হবে এক্সাম গ্রুপে।
2️⃣ যথাসময়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিতে হবে। উত্তরপত্র অবশ্যই প্রশ্ন সহকারে হতে হবে। পরীক্ষা শেষ হওয়ার ৩ মিনিট পর উত্তরপত্র দিতে হবে।
3️⃣ কেউ চাহিবামাত্র উপযুক্ত রেফারেন্স দিতে হবে।
4️⃣ পরীক্ষার্থীদের মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ মার্ক পরীক্ষক কে দেয়া হবে।
5️⃣ সবার মার্ক সিরিয়ালি কালেক্ট করে স্টাডি গ্রুপ থেকে সংশোধন করে দ্বায়িত্বপ্রাপ্ত এডমিনের কাছে জমা দিতে হবে।
6️⃣ টাইপ করে প্রশ্ন করতে হবে। বিশেষ বিবেচনায় হাতে লিখে করতে পারবেন।