The site is under construction
কোনটা Dependent Variable আর কোনটা Independent Variable এই নিয়ে আমরা সবাই কোনো না কোনো সময় কনফিউজড হয়েছি।
চলেন একটু সহজ ভাবে এই বেসিকটা জিনিসটা নেই।
একটা জিনিসের কারণে আরেকটা হয়।
ভাইরাসের কারণে জ্বর হয়।
দাম বাড়ার কারণে কম বিক্রি।
অভাবের কারণে চুরি
পড়ার কারণে জ্ঞান বৃদ্ধি
এখানে একটা cause ( যেমন ভাইরাস, দাম বৃদ্ধি, অভাব, পড়া) আরেকটা effect (যেমন জ্বর, বিক্রি, চুরি, জ্ঞান)
Cause এর উপর effect depend করে তাই causing variables গুলো independent। যেমন একজন অপরাধী অভাবের কারণে চুরি করে। অভাব হচ্ছে cause বা independent variable আর চুরি হচ্ছে অভাবের effect অথবা dependent variable।
Indepent variable হচ্ছে সেটা যেটা একটা জিনিস এর ঘটার জন্য দায়ী।।এটা আগে হয় আর এটা dependent variable কে এফেক্ট করে।
রোদে গেলে স্কিন কালো হয়। এখানে কোনটা independent variable আর কোনটা Dependent Variable বলেন?
(Hint: যেটা আগে হয়েছে সেটা independent variable, আগে রোদে গিয়েছেন নাকি আগে কালো হয়েছেন?)
যদি বুঝতে পারেন তাহলে আপনিও এমন তিনটি related variables কমেন্টে লিখে ফেলুন। কোনটি independent variable আর কোনটা Dependent Variable mention করতে ভুলবেন না।
-Niloy Sarkar
RHB