১১৯৮৮ইং সনে সামাজিক উন্নয়ন এবং সমাজ সেবার লক্ষ্যে পশ্চিম আতাশপুর (করিমপুরে) "আতাশপুর উইনার ক্লাব” নামে একটি ক্লাব গঠন করা হয়। কয়েক বছর যাওয়ার পর অনাকাঙ্খিত কারণে ক্লাবটির সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে আমাদের এলাকায় নির্দিষ্ট কোন কাঠামো না থাকায় আমরা সমাজভিত্তিক অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা বর্তমান প্রজন্ম চাইতেছি আমাদের পূর্বের ক্লাবটি পূণঃনির্মাণ করে আপনাদের সকলের সহযোগিতায় সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সমাজ সেবামূলক নিম্মোক্ত কাজগুলো এই ক্লাবদ্বারা পরিচালনা করতে-
যেমন:
> এলাকা ভিত্তিক ব্লাড ক্যাম্পেইন।
> গর্ভবতি মা, শিশু ও নারীদের টিকাদান কেন্দ্র স্থাপন।
> কষি সমবায় সমিতি।
> ছাত্রদের ক্রীড়া সামগ্রী রাখা ইত্যাদি।