About Our Islam
ইসলাম কুরআন, হাদিস দ্বারা পরিচালিত একেশ্বরবাদী ধর্ম ও জীবনপদ্ধতিইসলাম (আরবি: আল-ইসলাম - [الإسلام] (এই শব্দ সম্পর্কেশুনুন)) একটি একেশ্বরবাদী এবং ইব্রাহিমীয় ধর্মবিশ্বাস যার মূল শিক্ষা হল, এক আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা নেই এবং মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত নবি ও রাসূল।[১][২][৩] এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম,[৪][৫] যার অনুসারী সংখ্যা ১.৯ বিলিয়ন এবং পৃথিবীর মোট জনসংখ্যার ২৪.৪%, যারা মুসলমান নামে পরিচিত।[৬][৭] মুসলমানরা ৫০ এর অধিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি।[৪] ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য অভিভাবক।[৮] মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য তিনি যুগে-যুগে অনেক নবি-রাসূল, আসমানি কিতাব এবং নিদর্শন পাঠিয়েছেন।[৯] ইসলামে প্রধান ধর্মগ্রন্থ হলো পবিত্র কুরআন যা স্বয়ং আল্লাহর বাণী; আর সর্বশেষ ও চূড়ান্ত নবি মুহাম্মদ (২৯ আগস্ট ৫৭০- ৮ জুন ৬৩২) এর কথা, কাজ ও মৌনসম্মতিকে সুন্নাহ বলা হয় যা হাদিস নামে লিপিবদ্ধ রয়েছে। তবে সমস্ত সুন্নাহই হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাহ নয়।
ইসলাম কে প্রচারের উদ্দেশ্যে আমরা ৩ জন বন্ধু আমাদের সাধ্য মত কাজ করে যাচ্ছি । আমরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আপনাদের সকলের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন । আমাদের পোস্ট শেয়ার করে আপনিও সওয়ার এর ভাগিদার হতে পারবেন ইনশাল্লাহ ।
Video Editor , Web developer
Facebook page controller