স্বর্গে ছেলে আর মেয়েকে জোড়া জোড়ায় বানানো হয়।তারা থাকে Soulmate ।তারপর তাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে একটা নকশা কে দুই ভাগ করে দিয়ে দেওয়া হয়।।এরপর থেকে পৃথিবীতে ছেলেটা আর মেয়েটা সারা জীবন ধরে বাকি অর্ধেক নকশাটি খুজতে থাকে। কেউ কেউ খুজতে খুজতে একেবারে খুব কাছাকাছি চলে আসে।। এবং তাদের মিল হয়,তারা পৃথিবীতেই স্বর্গীয় জীবন উপভোগ করতে থাকে।
এমনই এক যুগলকে একই যোগের দুটি ভিন্ন সময়ে অর্ধেক নকশা দিয়ে পাঠানো হয়,হয়তো।কিন্তু তাদের দুজনের সময়ের মাঝে পরাতন ভাঙ্গা একটি ফোন এক অদ্ভুৎ যোগসূত্র গঠিয়ে দেয়। এবং জীবনের নকশাটার বাকি অর্ধেকটা খুজার তাগিদে এক সময় তাদের দেখা হয় ,কিন্তু দুটি ভিন্ন সময়ের হওয়া হাজারটা মিল থাকার পরও তারা পরস্পরকে চিনতে পারে না। কিন্তু তারা নিজেদের জন্য এক অদ্ভুত মায়ার টান অনুভব করে। যেটা পরবর্তিতে দেজাভু ও বাটারফ্লাই ইফেক্ট এর মতো ছোট-খাটো কিছু গঠনার মধ্য দিয়ে তাদের অর্ধেক নকশাটিকে পরিপূর্ন রুপে মিলাতে সাহায্য করে।
প্রতিটি মানুষই তাদের নিজেদের সময়ের মধ্যেই তাদের Soulmate কে খুজে পায় । কিন্তু সময়ের ব্যবধান ও পরিবেশ পরিস্থিতির ভিন্নতার কারনে তারা পরস্পরকে চিনতে পারে না। কারো জীবনে হয়তো দেজাভু ও বাটারফ্লাই ইফেক্টের মতো কিছু গঠনা তাদের নকশাটাকে পূর্ন করে দেয়।
আবার কারোর ক্ষেত্রে খুজতে খুজতে তারা খুব কাছাকাছি চলে আসে, দেখা হয়, সাক্ষাৎ হয় এর পরও সময়ের ব্যবধান ও পরিবেশ পরিস্থিতির ভিন্নতা ও মানুষিক ব্যবধান এর কারনে তাদের নকশার মিল হয় না। এবং একটা সময় মানুষ ঠিকই সময়ের ব্যবধান ও পরিবেশ পরিস্থিতির ভিন্নতা, মানুষিক ব্যবধান গুলো গুছিয়ে উঠে কিন্তু ততখনে দু’জন দু’জনের এতোটা দূরে সরে যায় যে,নকশাটি আর কখনোই পরিপূর্নত পায় না ।
বলুনতো কেন?? ডেসটিনি… কপালে না থাকলে হয় না। এই যে যত Cuple দেখছেন অধিকাংশই এমন ভুল-বাল ম্যাপ জোড়া লাগিয়ে চলছে আসলে এক সময় মানুষ বাধ্য হয় ভুল-বাল ম্যাপ জোড়া লাগিয়ে সারাটা জীবন চালিয়ে দোয়ার জন্য।এবং এভাবেই আমাদের জীবন থেকে চিরতরের জন্য হারিয়ে যায় আমাদের সেই মানুষগুলো (Soulmate)........বলছিলাম শিহাব শাহীন পরিচালিত “মায়াশালিক” নামের Web Film এর কথা।অসাধারন মেকিং, সিনেমাটোগ্রাফি, Place নির্বাচন, Motion এবং স্নিগ্ধ একটা পরিবেশ।সব মিলিয়ে একটা Perfect Making by shihab shahin.দেখার আমন্ত্রন রইলো…………..আশা করি আপনারও ভালো লাগবে।
সেই সাথে তাহসান ভাইয়ের অসাধারন এই গানটি যেন আপনার না বলা কথাগুলোই…………………..
বলছিলাম শিহাব শাহীন পরিচালিত “মায়াশালিক” নামের Web Film এর কথা।অসাধারন মেকিং, সিনেমাটোগ্রাফি, Place নির্বাচন, Motion এবং স্নিগ্ধ একটা পরিবেশ।সব মিলিয়ে একটা Perfect Making by shihab shahin.দেখার আমন্ত্রন রইলো…………..আশা করি আপনারও ভালো লাগবে। কি ভাবছেন আপনার সাথেও কোথাও মিল আছে????এটাই শিহাব শাহীন, ছুয়ে দিলে মন,নীলপরি নিলাঞ্জনা এ রকম আরো অসংখ্য কাজ আছে উনার, চাহিদা বুঝে সময় উপযোগি কাজ।
দেজাভুঃ কখনো কারো সাথে পরিচিত হওয়ার পর মনে হয়েছে তাকে এর আগেও আপনি দেখেছেন? কিংবা কখনো কোনো জায়গায় প্রথমবার বেড়াতে গিয়ে আপনার কি মনে হয়েছে যে , আগে কখনো দেখেছেন এই জায়গাটা ? অথবা আপনার সঙ্গে প্রথমবার ঘটে যাওয়া কোনো ঘটনা যদি মনে হয় ইতোপূর্বেও এই অভিজ্ঞতা আপনার হয়েছে, তাহলে এটাই দেজাভু ।
বাটারফ্লাই ইফেক্টঃ কোথাও কোন একটি সাধারন গঠনার জন্য যদি ভবিষতে কোথায় বড় ধরনের কোন পরিবর্তন দেখা দেওয় তাহলে এটিই হলো বাটারফ্লাই ইফেক্ট।