পরিবার হল এমন একটা ব্যাপার, যেখানে সকলের সাত খুন মাফ! বিপদে-আপদে, সুখে-দুঃখে যারা একসঙ্গে জটাপটি করে থাকে আর একে অপরের চোখের জল মোছায়, বাজে জোক শুনেও হাসে, আর অন্যের আনন্দে দেদার পার্টি করে কেন করছে সেটা না বুঝেই, তাকেই বলে পরিবার! এবার আপনি পরিবার বলতে কী বোঝেন, সেটা আপনার উপর। পরিবার আপনি জন্মসূত্রে পেতে পারেন, কর্মসূত্রে পেতে পারেন আবার বন্ধুসূত্রেও পেতে পারেন! শুধু আপনার সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেই আপনি তাকে নিজের পরিবারের অন্তর্গত মনে করবেন, এমনটা নয়। আত্মিক সম্পর্কটাই আসল।
coming soon