৫৭৯-৫৮০ রসুলপুর, দনিয়া, ঢাকা – ১২৩৬ । ফোনঃ ৭৫৪৪৮৭২
দোলনা হতে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণে ব্রতী থাক – আল হাদিস
সুশিক্ষিত জনগণ একটি জাতির অপরিহার্য সম্পদ । আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ । ভবিষ্যৎ প্রজন্মের মাঝে শিক্ষা গ্রহণের প্রেরণা সৃষ্টির লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নাই ।
আদর্শ চরিত্রবান নাগরিক তথা মানুষ তৈরির শুভ সূচনার মহান প্রয়াসে রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের অদূরে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে ধোলাইরপাড় হতে দনিয়া,রসুলপুর,সরাই,কুতুবখালি,মুরাদপুর প্রভৃতি এলাকা জুড়ে নতুন গড়ে উঠা জনবসতির ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষার সমস্যা সমাধানের লক্ষে এলাকায় বসবাসরত শিক্ষানুরাগী কতিপয় উদ্যোগী ব্যাক্তিবর্গের উন্নয়নমুলক কার্যক্রমের ফলশ্রুতি হিসাবে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এ শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠিতঃ ১৯৭৭ইং
আনন্দঘন পরিবেশে শিশুদের লেখাপড়া শেখার উৎসাহ প্রদানের সাথে সাথে সৃজনশীল মানসিক বিকাশে সহায়তা দান,নিজেদের মধ্যে বন্দ্বুত্ব, ছোটদের স্নেহ ও বড়দের সম্মান প্রদর্শনের প্রেরণা সৃষ্টি এবং শিক্ষাজীবনের পরবর্তী স্তরের মজবুত ভিত রচনার লক্ষে ব্রতী রয়েছে এই প্রতিষ্ঠানটি।