জীয়ন বাংলাদেশ ইউ এস ফান্ডেড বাংলাদেশে এক মাত্র সংস্থা যারা গত প্রায় ৮ বছর ধরে গ্রামে এবং শহরের ফার্মেসীদের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায় উন্নতি এবং পাশাপাশি বিভিন্ন সেবা এবং প্রোডাক্ট সরবরাহের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে আসছে। যেহেতু বাংলাদেশের ৭০% মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ফার্মেসীর উপর নির্ভরশীল সেহেতু আমরা বিশ্বাস করি যে ফার্মেসীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হবে।
কমিউনিটি পর্যায়ে প্রাথমিক স্বাস্থসেবা প্রদানের ক্ষেত্রে যে সমস্যাগুলি আমরা চিনহিত করেছি তা হলোঃ
স্বল্প আয়ের মানুষের জন্য কমিউনিটি পর্যায়ে ভালো ডাক্তারের অভাব
মানুষজন সাধারণ শারীরিক সমস্যার জন্য স্পেশালিস্ট ডাক্তারের শরনাপন্ন হয় যেখানে একজন জেনারেল প্র্যাক্টিশনারই যথেস্ট
ফার্মেসী মালিকদের পক্ষে নিয়মিত ডাক্তার বসানো একটা কষ্টকর ব্যাপার
যেসকল ডাক্তাররা প্র্যাক্টিস শুরু করার জন্য উপযুক্ত যায়গা খুজচ্ছেন তাদের কাছে সেরকম নির্ভরযোগ্য জায়গা না থাকা
জেনারেল প্র্যাক্টিশনারের ব্যাপারে মানুষের অনাগ্রহ
এই সকল সমস্যা সমাধাণের জন্য জীয়ন বাংলাদেশ মনে করে যে ফার্মেসীর সাথে ডাক্তারদের কানেক্ট করিয়ে এবং ডাক্তারদেরকে জীয়ন ভেরিফাইড ফার্মেসীতে প্র্যাক্টিস করা সুজোগ করে দিতে পারলে সাধারণ মানুষজন মানসম্মত সেবা পাবে এবং এর পাশাপাশি ডাক্তাররাও কমিউনিটি পর্যায়ে কাজ করার সুজোগ পাবে। এই উদ্দেশ্য সাধনের জন্য জীয়ন বাংলাদেশ হেলথ পয়েন্ট নামে একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছে, যা ঢাকা শহরের বাড্ডা এবং মোহাম্মাদপুর এলাকায় প্রাথমিকভাবে অপারেট করা হবে এবং একটি এলাকায় ৩টি করে মোট ৬টি ফার্মেসিতে চেম্বার করা হবে। একজন ডাক্তার ইচ্ছা করলে একটি এলাকায় ৩টি ফার্মেসিতেই প্র্যাক্টিস করতে পারবে, তবে একটি ফার্মেসিতে সপ্তাহে অন্তত ২ দিন বসতে হবে। এই প্রজেক্টে আপনার জন্য আমরা যা করবোঃ
উল্লেখিত এলাকার ৩-৪ কিঃমি এর মধ্যে অবস্থিত ভালোমানের জীয়ন ভেরিফাইড ফার্মেসীতে আপনাকে কনসালটেন্সি করার সুজোগ করে দিবো।
ফার্মেসীতে প্র্যাক্টিস শুরু করার জন্য রুম সেটাপসহ যাবতীয় ইকুইপমেন্ট আমরা সরবরাহ করবো।
ডাক্তার হিসেবে আপনার প্রোফাইল কমিউনিটিতে প্রচার করার জন্য এবং আপনাকে সকলে কাছে পরিচিত করার জন্য অনলাইন এবং অফলাইন মার্কেটিং আমরা করবো।
আপনি যাতে আপনার এলাকায় একাধিক ফার্মেসীতে প্র্যাক্টিস করতে পারেন সে ব্যবস্থা আমরা করবো।
আপনার রোস্টার ম্যানেজ থেকে শুরু করে যাবতীয় সকল কর্মকান্ড আমাদের মাধ্যমে হবে যাতে করে আপনি ঝামেলাহীনভাবে কাজ করতে পারেন। সকাল ১১ঃ৩০ থেকে দুপুর ১ঃ৩০ পর্যন্ত সকালে রোস্টার, বিকাল ৪টা থেকে ৬ঃ৩০ পর্যন্ত বিকেলের রোস্টার এবং সন্ধ্যা ৭ঃ০০ টা থেকে ৯ঃ৩০ পর্যন্ত রাতের রোস্টারের ব্যবস্থা করা হবে।
কম্যিউনিটি লেভেলে বর্তমানে ডাক্তারের যোগ্যতা অনুসারে যে ফি প্রচলিত আছে সেভাবেই আমরা আপনাদের ফি- সেট করেছি। আমরা যেহেতু সোস্যাল বিজনেসের মাধ্যমে কাজ করি সেহেতু এখানে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বিনিয়োগ করা মূল অংশটুকু রিকভার করা এবং সেটা আরো অনেক মানুষের কল্যানে কাজে লাগানো। সেজন্য আমরা নূন্যতম একটি কমিশন নিব যাতে আরো বেশি মানুষকে সেবা দেয়া সম্ভব হয়ে থাকে।
এর পাশা পাশি আপনি আরো যে সুনিধাগুলি পাচ্ছেনঃ
আমাদের মার্কেটিং কার্যকলাপের মাধ্যমে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে।
প্র্যাকোটিস করার জন্য একটি সেইফ এবং সিকিউর জায়গা পাচ্ছেন
নিজ এলাকায় প্র্যাক্টিস করার এবং কমিউনিটি পর্যায়ে কাজ করার সুজোগ।
ঝামেলাহীনভাবে ইনকাম করার সুজোগ
মানুষের জন্য স্বল্প মূল্যে সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটিতে আপনার সূনাম বৃদ্ধি।
আপনার যদি সর্বনিম্ন ২ বছরের প্র্যাক্টিস করার অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি এই প্রজেক্টের সাথে যুক্ত হতে চান বাঁ আমাদের সাথে কাজ করতে চান এবং যে লাকায় বর্তমানে কাজ করছি সেখানে কাজ করতে আগ্রহঈ থাকেন তাহলে নিম্নের আপনার তথ্য দিয়ে আবেদন করুন। আপনার আবেদনের পরই আপনার সাথে আমরা যোগাযোগ করবো। ধন্যবাদ।