টিপস এন্ড ট্রীকস


অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

উইন্ডোজ ভিসতার সাথে বাজারে এসেছে মাইক্রোসফটের নতুন অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার অফিস২০০৭  । কিন্তু অফিস ২০০৭ এ ম্যানু এবং টুলবারের পরিবর্তে রিবোন ব্যবহার করা হয়েছে । এতে সাধারণ ব্যবহারকারীরা রিবোনে অনেক কিছুই খুজে পাননা। ফলে অফিস ২০০৭ ব্যবহার করা অনেকের জন্য বিরক্তিকর এবং বেশ কষ্টদায়ক হয়ে যায়। এই অবস্থায় অফিস ২০০৭ এ পূর্বের সংস্করণের মত ম্যানু ব্যাবহার করার কোন ব্যবস্থা নেই । তবে ইউবিটম্যানু সফটওয়্যার দ্বারা অফিস২০০৭ এ রিবোনের পাশাপাশি ম্যানু এবং টুলবার আনা যাবে ফলে ব্যবহারকারীদের একটু সুবিধাই হবে। মাত্র ২৬০ কিলোবাইটের ফ্রিওয়্যার এইসফটওয়্যারটি (এ্যাডঅন্সটি) http://www.ubit.ch/software/ubitmenu-languages থেকে ডাউনলোড করে ইনস্টল করুনএবার অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) খুলে দেখুন Menu নামে নতুন একটি ট্যাব আসছে। এবার ম্যানু ট্যাবে ক্লিক করলে তার ভিতরে অফিস ২০০৭এর পূর্বের সংস্করণের মত ম্যানু এবং টুলবার আছে। এখন থেকে আপনি রিবনের পাশাপাশি ক্লাসিক ম্যানুর মাধ্যমে অফিস২০০৭ ব্যবহার করতে পারবেন। তবে এই ম্যানু বা টুলবার পরিবর্তন করতে পারবেননা

by Firoz Ahmad.


 ফোল্ডারকে ড্রাইভের রূপ দিন

 

কাজের প্রয়োজনে একটি  ফোল্ডার অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাধারণ ধরণের ফোল্ডারকে সহজে খোলার জন্য আমরা শর্টকাট করে ডেক্সটপে বা স্টার্ট মেনুতে রাখিকিন্তু এই ফোল্ডারকে যদি ড্রাইভ হিসাবে ব্যবহার করা যায় তা হলে কেমন হয়! ধরি ইড্রাইভের অল ডকুমেন্টসকে (e:\alldocuments) আপনি এক্স (x ড্রাইভ হিসাবে দেখতে চানএজন্য আপনাকে নোটপ্যাডে গিয়ে subst x: e:\alldocuments লিখুনএবং drive.bat নামে সেভ করুন এবং চালু করুন এবার মাই কম্পিউটার খুলেদেখুন (e) ড্রাইভের মত এক্স (x) নামে নতুন একটি ড্রাইভ তৈরী হয়েছেপরবর্তীতে কম্পিউটার নতুন করে চালু করলে এক্সড্রাইভ আর আসবেনাতাই স্থায়ীভাবে এই ড্রাইভ চালু রাখতে স্টার্ট বাটনে মাউসের ডানবাটন ক্লিক করে Open All Usersএক্লিককরুনএখনPrograms\Startup ঢুকুন এবার drive.bat ফাইলটি কপি করে এনে এখানে পেষ্ট করুন, এরপর থেকে প্রতিবার কম্পিউটার চালু হবার সময় এক্স (x ড্রাইভ তৈরী হবে এভাবে আপনি ভিন্ন ভিন্ন নামে আরো একাধিক ড্রাইভ তৈরী করতে পারেন

 

 by Firoz Ahmad

মাই কম্পিউটারে ফোল্ডার যোগ করা

 

উইন্ডোজে মাই কম্পিউটার খুললে সাধারণত বিভিন্ন ড্রাইভ দেখা যায় এছাড়াও শেয়ারড ডকুমেন্ট এবং কন্ট্রোল প্যানেল ওথাকে এখানে সাধারণত কোন ফোল্ডার বা প্রোগ্রাম যোগ করা যায়না আর কন্ট্রোল প্যানেলে ও তেমনই নির্দিষ্ট কন্ট্রোল ছাড়া কোন প্রোগ্রাম যোগ করা যায় না কিন্তু ফোল্ডার ২মাই পিসি সফটওয়্যার দ্বারা মাই কম্পিউটারে এবং কন্ট্রোল প্যানেলে ইচ্ছামত ফোল্ডার এবং প্রোগ্রাম যুক্ত করতে পারেন এজন্য www.download.com বা http://folder2mypc.uptodown.com বা http://eng.softq.org/Folder2mypc ওয়েবসাইট থেকে ফোল্ডার ২ মাই পিসি সফটওয়্যারটি  (৩৭৬কিলোবাইট)  ডাউনলোড করে ইনষ্টল করুন এবার সফটওয়্যারটি খুলে Create>Folder থেকে Create a shotcut for folder অংশে ডানে ব্রাউজ বাটনে ক্লিক করে পছন্দের ফোল্ডার সিলেক্ট করে ওকে করুন এবার নিচে Display as (Title)এ ফোল্ডারের নাম লিখুন  (যা মাই কম্পিউটারে প্রদর্শন করবে)  এবং Tip for Folder অংশেটি লিখুন (যা ফোল্ডারের উপরে মাউস ধরলে দেখা যাবে) এবার Create Type of Folder এ আপনার পছন্দমত নির্বাচন করুন ইচ্ছা হলে নিচে Use custom iconচেক করে পছন্দের আইকন নিতে পারেনএবার নিচে Create বাটনে ক্লিক করেও কে করলে মাই কম্পিউটারে উক্তফোল্ডারের শর্টকাট যোগ হবে এছাড়াও প্রোগ্রাম যোগ করতে চাইলে Create>Application থেকে প্রোগ্রাম যোগ করতে পারবেন আর পরবর্তীতে কোন কিছু পরিবর্তন বা মুছে ফেলেতে পারবেন Edit / Remove ট্যাব থেকে

by Firoz Ahmad