উবুন্টু, লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম জনপ্রিয় একটি ডিস্ট্রিবিউশন। সাধারন ডেক্সটপ ব্যবহারকারীদের কথা চিন্তা করেই এর ব্যবহার পদ্ধতিও অত্যন্ত সহজ করা হয়েছে। অপারেটিং সিস্টেম ইনসটলের পরই প্রয়োজন হতে এমন বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করে দেয়া থাকে এখানে। এই অপারেটিং সিস্টেমের বিশেষত্ব হল ইনস্টল না করেই এটি ব্যবহার করা যায় । তবে নিয়মিত ব্যবহার করতে চাইলে ইনস্টল করে ব্যহার করা উচিত।