ব্রডব্যান্ড সংযোগ স্থাপনআপনার ইন্টরনেট কানেকশন যদি PPPoE অর্থাৎ Point-to-Point Protocol over Ethernet হয় তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে আপনি আপনার ইন্টারনেট কানেকশন সচল করতে পারেন। প্রথমে Applications >> Accessories >> Terminal থেকে Terminal ওপেন করুন। এবার sudo pppoeconf লিখে Enter কী চাপুন। এবার আপনার root password লিখতে হবে। আপনার password লেখার সময় আপনি কোনো অক্ষর দেখতে পাবেন না। কিন্তু শুধুমাত্র সঠিক password লেখতে পারলেই পরের ধাপে যাওয়া যাব। সঠিকভাবে root password লেখা শেষ হলে আপনাকে আপনার ইথারনেট সংযোগ গুলার নাম দেখানো হবে এবং জানতে চাওয়া হবে আপনার আর কোন সংযোগ আছে কিনা। ঐ তালিকার বাইরে আপনার যদি আর কোনো সংযোগ না থাকে তবে আপনি Enter কী চাপবেন। এরপর সংযোগ গুলা চেক করা হবে এবং সচল সংযোগটি চিহ্নিত করা হবে। এরপর POPULAR OPTIONS নামে একটি ডায়লগ বক্স আসবে তখন আপনি Enter কী চাপবেন। এরপর আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড জানতে চাওয়া হবে। আপনার ইন্টরনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটি দেয়া ইউজার নেম ও পাসওয়ার্ড এখানে লিখতে হবে। এরপর আরও দুটি ডায়লগ বক্স আসবে USE PEER DNS ও LIMITED MSS PROBLEM আপনি তখন Enter কী চাপলে আরও একটি বক্স আসবে যেখানে লেখা থাকবে যে আপনার ইন্টারনেট কানেকশনটি সচল হয়েছে। তারপর ইন্টরনেট কানেকশনটি তখনই চালু করা হবে কিনা তা জিজ্ঞাসা করা হবে।এবং ইন্টরনেট কানেকশনটি কম্পউটার অন করার সময়ই চালু করা হবে কিনা তাও জিজ্ঞাসা করা হবে। এভাবে আপনার কানেকশনটি সচল হয়ে যাবে। ইন্টরনেট কানেকশনটির বিস্তারিত জানতে টারমিনাল ওপেন করে লিখুন plog বা ifconfig ppp0 ডায়াল-আপ সংযোগবর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অনেকেই এখনও ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ ব্যাবহার করে। নিচের পদ্ধতিটি ব্যাবহার করে সহজেই ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ স্থাপন করা যায়। ১. System >> Administrator >> Network থেকে উবুন্টু নেটওয়ার্ক ম্যানেজার খুলুন। Unlock নির্বাচন করে অ্যাডমিনিসট্রেটর পাসওয়ার্ড দিয়ে ok করুন। ২.Point-to-Point Connection নির্বাচন করে Properties ক্লিক করুন। সেখানে 'Enable this connection' চেকবক্স টিক দিন। জিপিআরএস বা এজ মডেম দিয়ে ইন্টারনেট ব্যাবহারমোবাইল ফোন বা জিপিআরএস/ এজ মডেম ব্যাবহার করে ইন্টারনেট ব্যাবহার করতে মডেমটি কম্পিউটারের সাথে কানেক্ট করে টারমিনালে নিচের মত কমান্ড দিতে হবে। sudo wvdialconf /etc/wvdial.conf তাহলে /etc wvdial.conf নামে একটি ফাইল তৈরী হবে। Alt +F2 চাপুন, Run Application উইন্ডো ওপেন হলে লিখুন gksu gedit Gedit Text Editor ওপেন হবে। এবার File থেকে Open সিলেক্ট করুন এবং File System >> etc ( /etc ) থেকে wvdial.conf ফাইলটি ওপেন করুন। ইউজার নেম ও পাসওয়ার্ড এর পাশে যে কোন নাম দেয়া যাবে। ফোন নাম্বার হবে *99***1# যদি গ্রামীনফোন এর জিপিআরএস/ এজ ব্যাবহার করে থাকেন তবে Init2 লাইনের পর নিচের লাইনটি যোগ করতে হবে। Init3= AT+CGDCONT=1, “IP”, “gpinternet” ইন্টারনেট কানেকশনটি চালু করার জন্য টারমিনাল ওপেন করে লেখতে হবে sudo wvdial একটি নমুনা wvdial.conf ফাইল নিচে দেখানো হল [Dialer Defaults]
Modem =/dev/ttyUSB0 ব্লু-টুথ-এর মাধ্যমে ইন্টারনেটব্লু টুথ এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন । আমি এই পদ্ধতিতে ইন্টারনেটে যুক্ত হতে পেরেছি আশা করি আপনাদের ক্ষেত্রেও এটি কাজ করবে। প্রথমে কম্পিউটারে ব্লু-টুথ ডিভাইসটি যুক্ত করতে হবে, তাহলে উপরের প্যানেলে নীল রং এর একটি চিহ্ন দেখা যাবে। এবার মোবাইলের ব্লুটুথ অন করে ডিভাইস সার্চ করতে হবে । সহজেই পাবার কথা; ডিভাইসটি পেয়ার করার জন্য পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হতে পারে। টারমিনাল ওপেন করুন
এবার পরপর নিচের ধাপ গুলি অনুসরন করতে হবে। বোঝার সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি আমার নিজের ডিভাইসটির জন্য টারমিনালে যেমন লেখা এসেছে সেটি দিয়েছি; আপনাদের ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে।
hcitool scan তাহলে টারমিনালে নিচের মত লিখা দেখা যাবে।
২. ম্যাক পাওয়া গেল। এবার ব্লুটুথ ডিভাইসটির কোন চ্যানেলে সার্ভিসটি পাওয়া যাবে সেটি জানার জন্য নিচের কোডটি টারমিনালে লিখতে হবে
আপনার ডিভাইসটির জন্য যখন এমন কিছু লাইন দেখা যাবে ; সেখান থেকে এই লাইনগুলি খুজে বের করুন: দেখুন কাঙ্খিত সার্ভিসটি ১ নম্বর চ্যানেলে আছে। এবার টারমিনালে এবার নিচের কমান্ডটি লিখুন sudo gedit /etc/bluetooth/rfcomm.conf একটি ফাইল ওপেন হবে যেখানে নিচের অংশ লিখে সেভ করুন:
your-phone-mac-address এবং your-phone-rfcomm-channel এর স্থানে প্রথম কমান্ডটি ব্যবহার করে যে ম্যাক অ্যাড্রেস পাওয়া যাবে সেটি লিখতে হবে । যেমন আমারটির জন্য হবে;
এবার নিচের দুটি কমান্ড থেকে যেকোন একটি ব্যবহার করুন: নিচের কমান্ডটি লিখে Enter চাপলে একটি ফাইল ওপেন হবে যেখানে নিচের লিখা গুলি লিখে সেভ করতে হবে।
আগের বারের মত আবার নিচের কমান্ডটি লিখুন ও ওপেন হওয়া ফাইলটিতে নিচের অংশটুকু লিখুন
সেভ করুন। গ্রামীন ফোন কানেকশন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করলে নিচের লাইনটি অতিরিক্ত দিতে হবে । একটেল বা বাংলালিংক ব্যবহারকারীদের এটি লিখতে হবে না । OK 'AT+CGDCONT=1,"IP","gpinternet"'কনফিগার করা শেষ । এবার কানেক্ট করতে নিচের কমান্ডটি লিখুন। sudo pon BluetoothDialup ইন্টারনেটে সংযুক্ত হবার বার্তা মোবাইলে দেখা যাবে। ধন্যবাদ শাহরিয়ার তারেক ও সালাহ উদ্দিন ভাই সাহায্য করার জন্য। | Bluetooth দিয়ে ইন্টারনেট সংযোগ |
questions or comments ? nasir8891@gmail.com




